মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মোহনপুর বেড়িবাঁধ থেকে উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুদাফর বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোহনপুর ইউনিয়ন সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।
সমাবেশে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ মোল্লা, যুবদলের সদস্য ফয়েজ আহমেদ, মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির তপাদার, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী, প্রচার সম্পাদক এনামুল হক, মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা তালহা, সহ-সভাপতি আজহারুল ইসলাম বাবু এবং ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।