রাজনীতি

তারেক রহমান দেশে ফেরার ট্রাভেল পাস দেবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

রাজনীতি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো তাঁর পরিবার বা দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির প্রেক্ষিতে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে যে আলোচনা চলছে, সেই পরিপ্রেক্ষিতেই সরকারের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। তবে তিনি যোগ করেন।

“উনি (তারেক রহমান) চাইলেই তা দেওয়া হবে। আজ যদি বলেন আসবেন, আগামীকাল পাস দেওয়া যাবে, পরশুদিনই উনি প্লেনে উঠতে পারবেন।”

অর্থাৎ লন্ডনে থাকা বিএনপি নেতার ঢাকায় আসার বিষয়ে সরকার সম্পূর্ণ প্রস্তুত, তবে এ নিয়ে সরকারকে এখনো কিছু জানানো হয়নি।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবার বা দল যদি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়, তবে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তির পর ওই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারসহ তিনি লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন এবং তখন থেকে সেখানেই অবস্থান করছেন।

Related News

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকালে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।…

দেশে মেধাবী তরুণের অভাব নেই: জাইমা রহমান

বাংলাদেশে প্রতিভাবান ও মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান。 আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে…

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহারের চেষ্টা চলছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দল কেবল ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদকে ব্যবহার করতে চাইছে। তবে বিএনপি জুলাইয়ের এই ঐতিহাসিক অর্জনকে…

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে লোকগীতিতে দেশসেরা অনয়া সরকার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ লোকগীতি বিভাগে সারা দেশে প্রথম হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিল অনয়া সরকার (ইশা)।

তরুণদের মাদকমুক্ত রাখতে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর

সিলেটের চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের উদ্বোধনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ বক্তব্য।

১৮ জুলাই বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: সংবাদ সম্মেলনে সফল করার আহ্বান

মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালে…

আবু সাঈদ এই আন্দোলনের শহীদদের ইমাম: নাহিদ ইসলাম

২০২৪ সালের ১৬ জুলাই। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের রাজপথ কাঁপানো আন্দোলন তখন তুঙ্গে। উত্তাল সেই সময়ে রংপুরে লড়াইয়ের একদম সম্মুখভাগে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী…

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল…

Search