সংসদ ও রাজপথে একযোগে আন্দোলন চলবে: রাজশাহীতে শফিকুর রহমান
রাজশাহীর ১১-দলীয় সমাবেশে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্য। ১৬ অধ্যাদেশ বাস্তবায়ন ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি।
জাতীয় রাজনীতি ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে যে বার্তা দিয়েছেন, তাকে ‘যুগান্তকারী’ আখ্যায়িত করে বিশেষ প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (৮ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ নেতা ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট ইশতিয়াক আজিজ উলফাত মোদির এই বার্তাকে ‘খুবই ইতিবাচক’ বলে মূল্যায়ন করেন। তিনি মনে করেন, ভারত সরকারের এই বার্তা সঠিক পদক্ষেপ এবং বিএনপিও তার প্রতি একই ধরনের কৃতজ্ঞতা প্রদর্শন করেছে।
মোদি কী বার্তা দিয়েছিলেন? মোদি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্টে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে লেখেন:
“বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জেনে গভীরভাবে উদ্বিগ্ন, যিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের লক্ষ্যে আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা জানাই, এবং ভারত সম্ভাব্য সব উপায়ে সহায়তা করতে প্রস্তুত।”
মোদির বার্তার প্রতিক্রিয়ায় বিএনপিও এক্স-এ কৃতজ্ঞতা প্রকাশ করে। দলের বক্তব্যে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের আরোগ্য কামনায় চিন্তাশীল বার্তা ও শুভেচ্ছা জানানোর জন্য বিএনপি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। শুভেচ্ছা এবং সহযোগিতার ইচ্ছাকে বিএনপি গভীরভাবে মূল্যায়ন করেছে।
সহযোগিতার ওপর জোর: উলফাত খালেদা জিয়াকে ‘একজন মহান নারী’ হিসেবে বর্ণনা করে বলেন, তিনি আন্তর্জাতিক ক্ষেত্রেও অপরিসীম ভালোবাসা পেয়েছেন।
তিনি দুই দেশের জনগণের কল্যাণে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা অত্যাবশ্যক বলে মনে করেন। উলফাত বলেন, ভারত তার পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলের উন্নয়নের জন্য বাংলাদেশের সহযোগিতা চাইবে এবং বাংলাদেশও পুরো ভারতের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্রোগ, লিভার সিরোসিসসহ একাধিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহীর ১১-দলীয় সমাবেশে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্য। ১৬ অধ্যাদেশ বাস্তবায়ন ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১০টি পাস হয়েছে। বাকি ১৬টি কেন উপস্থাপন করা হয়নি, তা নিয়ে সচিবালয়ে ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী। গুম ও মানবাধিকার আইন নিয়ে নতুন বার্তা।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৫০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। নির্যাতিত ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন রুহুল কবির রিজভী।
সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বিল পাস হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ ও নেজামে ইসলামের নাম বহাল রাখা হয়েছে। জামায়াতের আপত্তি ও এনসিপি’র অবস্থান জানুন।
জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডা. শফিকুর রহমান জ্বালানি সংকট ও ফ্যাসিবাদ নিয়ে সরকারের সমালোচনা করেছেন। জামায়াত আমিরের রাজনৈতিক হুশিয়ারি ও বিস্তারিত।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।
কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।
ঠাকুরগাঁওয়ে শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল। বিএনপির নির্বাচনি পথসভা ও ভোট নিয়ে তাঁর বক্তব্য।
