প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
বিনোদন ডেস্ক : বাংলাদেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি এবং সাংস্কৃতিক ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও আক্ষেপ প্রকাশ করেছেন ওপার বাংলার বর্ষীয়ান অভিনেতা ও ‘মহাগুরু’ খ্যাত মিঠুন চক্রবর্তী। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার ছায়ানট ভবনে ভাঙচুর এবং ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় ব্যথিত এই শিল্পী কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।
চেনা বাংলাদেশকে খুঁজে পাচ্ছেন না মিঠুন: সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী তাঁর হৃদয়ের রক্তক্ষরণের কথা তুলে ধরেন। তিনি বলেন:
“বাংলাদেশের সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে। কিন্তু যে পরিস্থিতি এখন দেখছি, তাতে আমি খুবই দুঃখিত। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনো আগ্রহ নেই।”
ঐশ্বরিক বিচারের ইঙ্গিত: দেশের চলমান অস্থিরতা ও সাংস্কৃতিক অবক্ষয় দেখে হতাশা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “সব কিছুরই একটা শেষ আছে এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছেন, এর মূল্য সবাইকে দিতে হবে।”
সংস্কৃতিকর্মীদের উদ্বেগ: কেবল মিঠুন চক্রবর্তীই নন, ছায়ানটের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে হামলা ঘিরে ওপার বাংলার আরও অনেক নামী শিল্পী ও সংস্কৃতিকর্মী সোচ্চার হয়েছেন। তাঁদের মতে, ছায়ানট কেবল একটি ভবন নয়, এটি একটি দীর্ঘ সংগ্রাম ও সংস্কৃতির প্রতীক। এমন স্থানে হামলা কোনোভাবেই কাম্য নয়। ওপার বাংলার শিল্পীদের কণ্ঠে এখন একটাই আর্তি—সহিংসতা ভুলে শান্তি ও মানবিকতাই হোক আগামীর পাথেয়।
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।
