রাজনীতি

গৃহবধূ থেকে দেশনেত্রী: খালেদা জিয়ার রাজনৈতিক উত্থানের অজানা কথা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর দিশেহারা বিএনপিকে আগলে রাখা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অনন্য। সমকালীন রাজনৈতিক ভাষ্যকারদের মতে, জিয়া-পরবর্তী সময়ে বিচারপতি সাত্তারকে রাষ্ট্রপতি প্রার্থী করার পেছনে জেনারেল এরশাদের প্ররোচনা ছিল। কারণ, রাজনৈতিক দূরদর্শিতার অভাবে সাত্তার ছিলেন অনেকটা ‘দুর্বল’ প্রকৃতির, যা এরশাদের ক্ষমতা দখলের পথ প্রশস্ত করেছিল।

তৎকালীন নীতিনির্ধারকদের স্মৃতিচারণ থেকে জানা যায়, বেগম জিয়াকে রাজনীতিতে আনতে এম সাইফুর রহমান, ডা. বি চৌধুরী এবং তানভীর আহমদ সিদ্দিকীদের মতো নেতারা নিরন্তর চেষ্টা চালিয়েছিলেন। ১৯৮৩ সালে বিএনপি যখন ভাঙনের মুখে, তখন গৃহবধূর খোলস ছেড়ে রাজপথে নামেন খালেদা জিয়া।

১৯৮৬-র নির্বাচনে অংশ না নেওয়ার যে অনড় সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, তা-ই তাঁকে ‘আপসহীন নেত্রী’র চিরস্থায়ী উপাধি এনে দেয়। তাঁর প্রখর স্মৃতিশক্তি এবং ক্রমবর্ধমান আত্মবিশ্বাস সম্পর্কে খোদ বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও মুগ্ধতা প্রকাশ করেছিলেন। ইতিহাস সাক্ষী দেয়, কৌশলী রাজনীতির মারপ্যাঁচে শেখ হাসিনা নির্বাচনে গেলেও, রাজপথ ছাড়েননি বেগম জিয়া, যার চূড়ান্ত পরিণতি ছিল ১৯৯০-এর গণঅভ্যুত্থান।

Related News

পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে এখন ঐক্যের কোনো বিকল্প নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: জালাল উদ্দীন এমপি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে গোপালগঞ্জে বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, এখনো উদ্ধার হননি

ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি দেখার পর তাঁকে ধরে নেওয়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীর।

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও মোটরসাইকেলে আগুন, বিএনপির দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।

খামোশ বলা সেই মানুষটি: ৫০ বছর পরেও ভাসানী কেন আমাদের সবচেয়ে বেশি দরকার

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী জীবন, কাগমারী সম্মেলন, ফারাক্কা লংমার্চ ও আজকের বাংলাদেশে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

শেখ হাসিনা ফিরবেন’ — ভিডিওবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই বারিধারা থেকে গ্রেপ্তার সাঈদ খোকন

‘শেখ হাসিনা ফিরবেন’ এমন ভিডিওবার্তা ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ভোরে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন।

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল

জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের পোস্টের প্রতিবাদ, রাকসু ভবনে পোস্টার

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।

Search