বিজ্ঞান ও প্রযুক্তি

চাঁদ মিশনে সময় এগিয়ে আনল নাসা, ফেব্রুয়ারিতেই আর্টেমিস ২

নাসার মনুষ্যবিহীন আর্টেমিস-১ অভিযানের ওরিয়ন নভোযান।

আন্তর্জাতিক: চন্দ্রজয়ের দৌড়ে চীনকে পেছনে ফেলতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে নাসা (NASA)। যুক্তরাষ্ট্রের এই মহাকাশ গবেষণা সংস্থা নভোচারীসহ আর্টেমিস ২ মিশন উৎক্ষেপণের সময় এগিয়ে এনেছে। নাসার উপপ্রশাসক লেকিশা হকিন্সের তথ্য অনুযায়ী, প্রথম উৎক্ষেপণের সুযোগ আসতে পারে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি।

\"\"

আর্টেমিস প্রোগ্রামের লক্ষ্য হলো চাঁদে মানুষের ধারাবাহিক উপস্থিতি নিশ্চিত করা। এর আগে ২০২২ সালে আর্টেমিস ১ (নভোচারী ছাড়া) উৎক্ষেপণ করা হয়েছিল।

আর্টেমিস ২ হবে চাঁদের কক্ষপথে ১০ দিনের একটি পরীক্ষামূলক ফ্লাইট, যাতে চারজন নভোচারী থাকবেন। এঁরা হলেন— কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ (একমাত্র নারী) এবং জেরেমি হ্যানসেন (কানাডিয়ান)।

\"\"

এই মিশন সফল হলে ২০২৭ সালে নাসা আর্টেমিস ৩ পরিচালনা করবে, যার মাধ্যমে ৫৭ বছর পর মানুষ আবার চাঁদের মাটিতে পা রাখবে। আর্টেমিস ৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে, যেখানে বরফ ও বিরল খনিজ থাকার সম্ভাবনা রয়েছে। চাঁদে অবতরণের জন্য স্পেসএক্স-এর স্টারশিপ রকেট ব্যবহার করা হবে। নাসা ২০৩০ সালের পরও আর্টেমিস ৪ মিশন পরিচালনার মাধ্যমে চাঁদের কক্ষপথে একটি মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনাও করেছে।

Related News

এআই প্রযুক্তির কামাল: ভেসুভিয়াসের আগুনে পুড়ে যাওয়া ২০০০ বছরের প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই হাজার বছর আগে মাউন্ট ভেসুভিয়াস আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে পুড়ে কয়লা হয়ে গিয়েছিল একটি প্রাচীন প্যাপিরাস স্ক্রল (গুটিয়ে রাখা কাগজের পাণ্ডুলিপি)। হাত…

মহাকাশ থেকে বিদ্যুৎ আসছে পৃথিবীতে: জ্বালানি সংকটের সমাপ্তি কি তবে আসন্ন?

কল্পবিজ্ঞানকেও হার মানাল বাস্তব। জলবায়ু পরিবর্তন আর জ্বালানি সংকটে জর্জরিত বর্তমান বিশ্বকে বাঁচাতে এবার সরাসরি মহাকাশ থেকে বিদ্যুৎ আনার ঐতিহাসিক প্রযুক্তি সফলভাবে পরীক্ষা করেছে বিজ্ঞানীরা।…

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন: ১২ জুন মেটার সার্ভারে বড় বিপর্যয়, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী

বিশ্বব্যাপী ফেসবুকের সার্ভারে বড় ধরনের কারিগরি বিভ্রাট। ১২ জুন বিকেল থেকে লগ-ইন ও ফিড রিফ্রেশে সমস্যা। ইজডাউন ও ইনিল্যাড-এর তথ্যসহ বিস্তারিত প্রতিবেদন।

সাইবার সুরক্ষা আইন ২০২৬: মেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করছে সরকার

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বড় ঘোষণা। এআই-এর অপব্যবহার ও গুজব রুখতে সাইবার সুরক্ষা আইন সংশোধন, অনলাইন জুয়া ও মাদক আইনের আমূল পরিবর্তনের খসড়া অনুমোদন। বিশেষ সম্পাদকীয়।

ফেসবুক জনপ্রিয়তায় ট্রাম্পের ওপরে তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোশ্যাল ব্ল্যাডের সেরা ১০০ ফেসবুক ক্রিয়েটরের তালিকায় ৬৩তম হয়েছেন। ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকা তাঁর ডিজিটাল এনগেজমেন্টের বিস্তারিত জানুন।

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

ওপেনএআই চ্যাটজিপিটির ফ্রি ও ৮ ডলারের গো সাবস্ক্রিপশনে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করেছে। কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন আসার বিস্তারিত তথ্য জানুন।

অনারের নতুন ফোন ‘প্লে ১০’ বাজারে, দাম ১০,৯৯৯ টাকা

অনার বাংলাদেশে Android Go OS সহ Honor Play 10 মডেলের নতুন স্মার্টফোন এনেছে। এতে আছে ৫০০০ mAh ব্যাটারি, ৪ GB র‍্যাম, ১২৮ GB স্টোরেজ এবং দাম ১০,৯৯৯ টাকা।

অস্ট্রেলীয়দের যুগান্তকারী আবিষ্কার: বায়োনিক চোখে ফিরবে অন্ধদের দৃষ্টি

অস্ট্রেলীয় বিজ্ঞানীদের তৈরি \’জেনারিস\’ নামের বিশ্বের প্রথম বায়োনিক চোখ সরাসরি মস্তিষ্কে সিগনাল পাঠিয়ে সম্পূর্ণ অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছে। এটি অন্ধত্বের চিকিৎসায় এক যুগান্তকারী আবিষ্কার

Search