বিজ্ঞান ও প্রযুক্তি

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক : জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীদের কথোপকথনের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রদর্শন করবে। শুক্রবার ওপেনএআই জানিয়েছে, ফ্রি ব্যবহারকারী এবং নতুন চালু হওয়া মাসিক ৮ ডলারের ‘গো’ সাবস্ক্রিপশনে এই বিজ্ঞাপন দেখা যাবে। তবে প্রিমিয়াম ‘প্লাস’ ও ‘প্রো’ গ্রাহকরা এই বিজ্ঞাপনের আওতামুক্ত থাকবেন।

ওপেনএআই-এর দাবি, এআই অবকাঠামো উন্নয়নে বিপুল ব্যয়ের জোগান দিতেই তারা এই আয়ের পথ বেছে নিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিজ্ঞাপনগুলো আলাদাভাবে চিহ্নিত করা থাকবে এবং তা চ্যাটজিপিটির তথ্যভিত্তিক উত্তরের গুণমান বজায় রাখবে। ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়েও নিশ্চয়তা দিয়েছে তারা। তবে বিশ্লেষকরা মনে করছেন, ব্যক্তিগত কথোপকথনের প্রেক্ষাপটে বিজ্ঞাপন দেখানো নিয়ে ব্যবহারকারীদের মধ্যে গোপনীয়তা সংক্রান্ত বিতর্ক তৈরি হতে পারে। সম্প্রতি মেটাও তাদের এআই চ্যাটবটে একই ধরনের উদ্যোগ নিয়েছে।

Related News

সাইবার অপরাধ মোকাবিলায় ডিজিটাল ল্যাব, বিশেষ প্রশিক্ষণ ও স্বতন্ত্র পুলিশ ইউনিট গঠন সরকারের

সাইবার অপরাধ দমনে স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠন, ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন ও পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে সরকার।

রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা সম্পন্ন, রাশিয়ার বাইরে প্রথম ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) সম্পন্ন হয়েছে। পাশাপাশি রাশিয়ার বাইরে প্রথম চালু হলো ওআইএসএস প্রযুক্তি।

জাগছে ‘নরকের মুখ’: নিকারাগুয়ার মাসায়া আগ্নেয়গিরিতে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা

মধ্য আমেরিকার নিকারাগুয়ার ভয়ংকর মাসায়া বা ‘মাউথ অব হেল’ আগ্নেয়গিরির গভীরে দুটি প্রকোষ্ঠে জমছে নতুন ম্যাগমা। বিজ্ঞানীদের বড় ধরনের সতর্কবার্তা।

এআই-এর কল্যাণে সপ্তাহে কমবে কাজের দিন, পূর্বাভাস জেফ বেজোসের

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে ভবিষ্যতে সপ্তাহে তিন দিন কাজ করেই পরিবার চালানো যাবে বলে মনে করছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

আই ও কানেক্টেড ইকোসিস্টেম নিয়ে অনারের পরিকল্পনা

ঢাকায় আয়োজিত ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কানেক্টেড প্রযুক্তির নতুন পরিকল্পনা তুলে ধরেছে অনার বাংলাদেশ। প্রদর্শিত হয়েছে রোবট ফোন। প্রযুক্তি সংবাদ।

এআই প্রযুক্তি যুক্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

এআই প্রযুক্তি ব্যবহার করে কম উচ্চতায় গতিপথ পরিবর্তনে সক্ষম মধ্যম পাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

উন্মোচিত হলো সবচেয়ে শক্তিশালী এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’

কোডিং, প্রকৌশল ও সাইবার নিরাপত্তায় নতুন বিপ্লব নিয়ে এলো গুগলের সবচেয়ে শক্তিশালী এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’।

কিশোর-কিশোরীদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ‘পেরেন্টাল কন্ট্রোল’ ফিচার

কিশোর-কিশোরীদের অনলাইন সুরক্ষায় হোয়াটসঅ্যাপ নিয়ে এলো ‘পেরেন্টাল কন্ট্রোল’ ফিচার। ব্যক্তিগত প্রাইভেসি বজায় রেখে মা-বাবারা করতে পারবেন তদারকি।

Search