রাজনীতি

প্রতীক বরাদ্দ আজ ধানের শীষের কাঁটা ৯১ বিদ্রোহী

ঢাকা :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। তবে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৯১ জন বিদ্রোহী প্রার্থী। গতকাল মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন অতিবাহিত হলেও ৫০টি আসনে স্বতন্ত্র হিসেবে অনড় রয়েছেন দলটির সাবেক ও বর্তমান নেতারা। জোটের শরিকদের ছেড়ে দেওয়া আসনেও বিএনপির নেতারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব ও হাসান মামুনের মতো প্রার্থীরা রয়েছেন।

অন্যদিকে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীসহ ৪টি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। এছাড়া বিএনপি ও জামায়াতের শীর্ষ ৮ নেতার জীবনের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে কমিশন। গতকাল এক ব্রিফিংয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তির নিন্দা জানিয়ে সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সারা দেশে প্রতীক পাওয়ার পরপরই আজ থেকে প্রার্থীরা জনসভা ও জনসংযোগে নামতে পারবেন।

Related News

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় তীব্র নিন্দা জানায় আসিফ মাহমুদ ও সারজিস

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।

চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং গত বছরের তুলনায় কম: ডা. জাহেদ উর রহমান

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

Search