রাজনীতি

নির্বাচনী সহিংসতা বন্ধের আহ্বান শিশির মনিরের

গণসংযোগে শিশির মনির।

সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির নির্বাচনী প্রচারণায় দেশব্যাপী চলমান সহিংসতা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় তিনি বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন না এলে নতুন প্রজন্ম রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে এবং আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তাঁর নির্বাচনী এলাকায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে শিশির মনির বলেন, “সারা দেশে নির্বাচনের প্রচারের ক্ষেত্রে যা ঘটছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একজন প্রার্থী তাঁর নিজস্ব চিন্তাভাবনা জনগণের কাছে তুলে ধরবেন, এটাই স্বাভাবিক। এখানে অপ্রাসঙ্গিক বাধা দেওয়ার কিছু নেই।”

নির্বাচনী সহিংসতায় নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের মৃত্যুর ঘটনায় উষ্মা প্রকাশ করে তিনি বলেন, “৫ আগস্টের পরে রাজনীতিতে যদি নতুনত্ব না থাকে, তবে সেই পুরনো কালচার আবার ফিরে আসবে। রাজনৈতিক দলগুলোর এখনই সমন্বিত আলোচনায় বসা দরকার। এমনকি নির্বাচন কমিশনেরও এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।”

শিশির মনির হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তরুণ সমাজ আবার রাস্তায় নামতে বাধ্য হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থানে থেকে কর্মীদের সংযত রাখার আহ্বান জানান।

Related News

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় তীব্র নিন্দা জানায় আসিফ মাহমুদ ও সারজিস

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।

চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং গত বছরের তুলনায় কম: ডা. জাহেদ উর রহমান

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

Search