রাজনীতি

জাতির ধাক্কা খেয়ে সুর বদলেছে অনেকে: কেরানীগঞ্জে জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান |

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির শক্ত ধাক্কা খেয়ে এখন কেউ কেউ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলতে শুরু করেছেন। আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের সাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন। গণভোট নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর (বিশেষ করে বিএনপির প্রতি ইঙ্গিত করে) অবস্থান পরিবর্তনের সমালোচনা করে তিনি বলেন, “এ জাতি যারে ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না। এতদিন যারা গণভোট মানি না বলে চালাচালি করছিল, এখন জনগণের তোপের মুখে তারা একটু একটু করে বলতে শুরু করেছে।”

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সংস্কার প্রস্তাবের ওপর গণভোট আগে হওয়ার দাবি ছিল জামায়াতের, যাতে নির্বাচনি পরিবেশ সুন্দর হয়। কিন্তু একটি দল বারবার বাধা দিয়ে তা পিছিয়ে সংসদ নির্বাচনের সঙ্গে নিয়ে এসেছে। জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে তিনি বলেন, “কেউ কেউ জুলাই শহীদদের তুচ্ছতাচ্ছিল্য করে এখন আবার নিজেদের জুলাইয়ের ‘মাস্টারমাইন্ড’ দাবি করছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই বিপ্লবকে সম্মান করার মানে চাঁদাবাজি, দুর্নীতি বা নিরীহ মানুষের জমি দখল হতে পারে না। জুলাইয়ের চেতনায় মামলা বাণিজ্য বা মা-বোনের গায়ে হাত তোলার কোনো স্থান নেই।

Related News

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় তীব্র নিন্দা জানায় আসিফ মাহমুদ ও সারজিস

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।

চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং গত বছরের তুলনায় কম: ডা. জাহেদ উর রহমান

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

Search