রাজনীতি

চুলকাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চুলকাটি প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি বাজারে জুম্মার নামাজ চলাকালীন সময়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

শুক্রবার (১২ জুন) দুপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়।

১ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, বাগেরহাটের চুলকাটি বাজারের প্রধান ফটকের সামনে থেকে ছাত্রলীগের নেতৃত্বে বাগেরহাট জেলা ছাত্রলীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জন মিলে একটি ঝটিকা মিছিল করে।

ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ‘চলছে লড়াই, চলবে, ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন বলেন, জুমার নামাজ চলাকালীন সময় মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা চুলকাটি বাজারে এসে একটি মিছিল করে সেখান থেকে পালিয়ে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাজার ও এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Related News

আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

রাড্ডা ক্লিনিক পরিদর্শনে আসিফ মাহমুদ

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ঘটনায় ৯ জন গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার করা হয়েছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, নিন্দা জানিয়ে যা বললেন পাটওয়ারী

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তিনি।

সালমানের স্টুডিও ভাঙচুর ঘটনা না জেনে মন্তব্য করেছেন’ রাশেদ খাঁন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন রাশেদ খাঁন। পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক বক্তব্যে জমি বিরোধের বিষয়টি উঠে এসেছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা আমাদের লজ্জিত করেছে: আবিদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটের ঘটনায় লজ্জিত প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।

সালমানের স্টুডিও ভাঙচুরে শফিকুর রহমানের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি শিগগির মুক্তি পাবে: নাহিদ ইসলাম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশজুড়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান হবে।

রাজনীতিকে রাজনীতিবিদ ও মেধাবীদের হাতে ফেরাতে সাংবাদিকদের কাজ করার আহ্বান

সাংবাদিক আতাউস সামাদের স্মরণসভায় ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজনীতিকে মেধাবীদের হাতে ফেরাতে এবং নষ্ট রাজনীতি দূর করতে সাংবাদিকদের সোচ্চার হতে হবে।

Search