রাজনীতি

জাদুঘর না খুললে জনগণই খুলবে: নাহিদ

আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত এই সময়ের মধ্যে যদি জাদুঘর চালু করা না হয়, তবে জনগণ নিজেরাই তা খুলে ভেতরে প্রবেশ করবে।

বুধবার (১ জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সরকারের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এই হত্যা মামলার তদন্ত ও বিচার কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে, যা আরও দ্রুত করা প্রয়োজন। একই সাথে তিনি ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা এবং শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সাম্প্রতিক রায়ের সমালোচনা করে এই এনসিপি নেতা বলেন, ইনু ছিলেন শেখ হাসিনার অন্যতম প্রধান সহযোগী, তাই তাঁর মাত্র ১০ বছরের সাজা হতে পারে না। এই রায়ের বিরুদ্ধে আপিল করে তাঁর আরও কঠোর শাস্তি নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সরকারকে লক্ষ্য করে নাহিদ ইসলাম আরও বলেন, শুধু নামকাওয়াস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই চলবে না; বরং জুলাই সনদ ও গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়ন করতে হবে এবং রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার করতে হবে। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ঘনিয়ে এলেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো কর্মসূচি ঘোষণা না করায় বিস্ময় প্রকাশ করে তিনি দ্রুত কর্মসূচি দেওয়ার আহ্বান জানান।

Related News

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সাথে আলোচনা: প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার ধন্যবাদ

চীনের সাথে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ…

মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের বেইজিংয়ে পৌঁছেছেন। উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় এই তথ্য নিশ্চিত করেন।

বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না, এজন্য আমরা মাঠে নেমেছি: নাসির উদ্দিন পাটোয়ারী

বাগেরহাট প্রতিনিধি: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, “বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এজন্যই আমরা মাঠে নেমেছি। সংস্কারের প্রশ্নে…

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ডের ৩য় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান | দৈনিক শব্দমিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করেছেন। সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম মৌলভীবাজার সফর।

হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইনসাফভিত্তিক দেশের আহ্বান ডা. শফিকুর রহমানের

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। অন্যায়-বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠক শুরু

১৬ জুন সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে একনেক (ECNEC) বৈঠক। দেশের গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প ও উন্নয়ন বাজেট অনুমোদনের সম্ভাবনা।

দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে বাধা, সফর বর্জন করে ফিরছেন দেশে

কূটনৈতিক চিঠি দেওয়ার পরও দিল্লির ইমিগ্রেশনে বাধা পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। দিল্লির অনুমতি প্রত্যাখ্যান করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত। বিশেষ সম্পাদকীয়।

বাগেরহাটে তাঁতীদলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

বাগেরহাটে সদর উপজেলা তাঁতীদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Search