আইন আদালত

জুলাই অভ্যুত্থানের পর প্রথমবার পাবনায় রাষ্ট্রপতি

পাবনা :  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। গত জুলাইয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই তাঁর প্রথম জেলা সফর।

আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে পাবনায় পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশ সুপার তাঁকে স্বাগত জানান। সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর তিনি কেন্দ্রীয় কবরস্থানে মা–বাবার কবর জিয়ারত করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি আজ সার্কিট হাউসে রাত যাপন করবেন এবং আগামীকাল রোববার সকালে গার্ড অব অনার শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন। মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

 

Related News

সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২,৩৮৫ মামলা নিষ্পত্তি

সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩৮৫টি এবং ৬৪ জেলায় ২ লাখ ৪০ হাজার ৪৭৫টি মামলা নিষ্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর।

সাজার বদলে প্রবেশন: চট্টগ্রামে স্বাভাবিক জীবনে ফিরলেন ১৫৫১ অপরাধী

চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশন ব্যবস্থার মাধ্যমে সাজার বদলে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১,৫৫১ জন লঘু অপরাধী।

মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের মামলার যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইন সংবাদ।

হবিগঞ্জের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল করল আইন মন্ত্রণালয়

অনলাইন জুয়া ও নানা অনিয়মের অভিযোগে হবিগঞ্জ জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। আইন ও আদালত সংবাদ।

রায়ের মন্তব্য নিয়ে আদালত অবমাননার অভিযোগ, ট্রাইব্যুনালে দুই আইনজীবী

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দুই সুপ্রিম কোর্টের আইনজীবী।

দুই সপ্তাহেই সর্বমহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার হাবিবুর রহমান

নারায়ণগঞ্জে যোগদানের মাত্র দুই সপ্তাহে অপরাধ দমনে কঠোর অবস্থান ও জনবান্ধব পুলিশিং দিয়ে নজর কেড়েছেন এসপি হাবিবুর রহমান।

প্রাথমিক শিক্ষক নিয়োগের উত্তরপত্র ফাঁসের অভিযোগে তিনজনের ৭ বছরের কারাদণ্ড

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ফাঁসের কথা বলে অর্থ আত্মসাতের মামলায় খুলনায় তিনজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কম্পিউটার উইন্ডোজ ঝুঁকিপূর্ণ দাবি জুনাইদ আহমেদ পলকের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাসের উইন্ডোজ ঝুঁকিপূর্ণ দাবি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের। অরিজিনাল সফটওয়্যার ব্যবহারের নির্দেশ আদালতের।

Search