বরিশালে বাড়ছে নারী-শিশু ধর্ষণ: ছয় মাসে ৭৯ মামলা, উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
মো: জিয়া উদ্দিন বাবু, বরিশাল ব্যুরো:বরিশালে আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা। একের পর এক ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, বিয়ের প্রলোভনে ধর্ষণ ও যৌন…
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পদ্মা নদীতে শ্যালোইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনার দুই দিন পর ভেসে উঠেছে নিখোঁজ বাবা কাওসার আলী ও তার ছেলে জিয়ারুল ইসলামের নিথর দেহ। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নদী থেকে লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। পরে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়।
মৃত বাবা-ছেলের বাড়ি রাজশাহী নগরের কাটাখালী থানার শ্যামপুর বালুঘাট এলাকায়।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে কাওসার আলীর শ্যালোইঞ্জিনচালিত নৌকাটি হঠাৎ ডুবে যায়। নদীর চর থেকে ঝাউগাছ ও খড় কেটে তা বিক্রির উদ্দেশ্যে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। নৌকায় কাওসার আলীর স্ত্রী জাহেরা বেগমসহ আরও ছয়জন যাত্রী ছিলেন।
নৌকাটি ডুবে যাওয়ার পর যাত্রীরা সাঁতার কেটে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। পরবর্তীতে একটি উদ্ধারকারী নৌকা এগিয়ে এসে জাহেরা বেগমসহ অন্য যাত্রীদের জীবিত উদ্ধার করলেও কাওসার আলী ও তাঁর ছেলে জিয়ারুল স্রোতের টানে তলিয়ে যান।
দুদিন ধরে নিখোঁজ থাকার পর আজ সকালে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার ভাটিতে রাজশাহীর চারঘাট সংলগ্ন পদ্মায় ভেসে ওঠে বাবা কাওসার আলীর লাশ। অন্যদিকে, বেলা ২টার দিকে নগরের তালাইমারী ও শ্যামপুর বালুঘাট সংলগ্ন নদী এলাকায় নিজের বাড়ির কাছেই ভেসে ওঠে ছেলে জিয়ারুলের লাশ।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন ও নৌ-পুলিশের সহায়তায় লাশ দুটি নদী থেকে ডাঙায় তুলে আনা হয়। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী জানান, এ মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
তবে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই পরিবারের দুজনকে হারিয়ে পুরো শ্যামপুর বালুঘাট এলাকায় এখন শোকের মাতম চলছে।
মো: জিয়া উদ্দিন বাবু, বরিশাল ব্যুরো:বরিশালে আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা। একের পর এক ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, বিয়ের প্রলোভনে ধর্ষণ ও যৌন…
রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।
নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ মহামারীর সময়ে নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে…
মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে কমিটি গঠন ও গণযোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার…
মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: বরিশাল আদালত প্রাঙ্গণে স্বামীকে মারধর ও গালিগালাজ করার অভিযোগে তাৎক্ষণিক ‘সামারি ট্রায়াল’ বা সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে এক নারীকে ৫ দিনের…
দেশের আটটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে আজ সারা দেশের বেশিরভাগ এলাকায় দমকা…
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। ডুবুরি দলের প্রথম দিনের অভিযান শেষেও সন্ধান মেলেনি। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।
মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে…
