বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
বাগেরহাট জেলা প্রতিনিধি: দেশের ইমাম, খতীব, মুয়াজ্জিন ও ওলামায়ে কেরামদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ-এর বাগেরহাট জেলা মতবিনিময় সভা আগামীকাল (২ আগস্ট) রবিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
বাগেরহাটের গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ সভাকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় শুরা কমিটির অন্যতম সদস্য প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি আবু তাহের আল মাদানি (হাফিজাহুল্লাহ)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সংস্থার মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরী (হাফিজাহুল্লাহ)।
মতবিনিময় সভার প্রস্তুতি সম্পর্কে প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুফতি মাহফুজুর রহমান বলেন, “জাতীয় ইমাম ও খতীব সংস্থার এ মতবিনিময় সভা বাগেরহাটের ওলামায়ে কেরামদের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে বলে আমরা আশা করছি। জেলার প্রায় দুই শতাধিক ইমাম, খতীব ও আলেম-ওলামার উপস্থিতিতে ধর্মীয়, সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে, যা ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
তিনি আরও জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে ইমাম, খতীব ও ধর্মীয় ব্যক্তিত্বদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আয়োজকরা একটি সুশৃঙ্খল ও সফল আয়োজনের ব্যাপারে আশাবাদী।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।
ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।
রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।
ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।
