সারাদেশ

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই অগ্রাধিকার: ড. জালাল উদ্দিন এমপি

মনিরুল ইসলাম মনির: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আধুনিক পাঠদান পদ্ধতি, নিয়মিত মূল্যায়ন এবং বিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করে তুলতে হবে।”

শনিবার (১ আগস্ট, ২০২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও পরিবেশ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জালাল উদ্দিন আরও বলেন, “শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান নয়; শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত শিক্ষার মান অর্জন সম্ভব নয়। শিক্ষকদের পেশাগত উন্নয়ন, বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ, ঝরে পড়া রোধ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।”

মাদকের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মতলবে কোনো মাদকের স্থান হবে না। আমরা এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করব। মাদকের বিরুদ্ধে সব শিক্ষককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহফুজুর রহমান ও এ আর জ্যোতির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুল রহমান টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন, প্রধান শিক্ষক আশরাফুল আজিজ, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আশিকুজ্জামান, সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন, প্রধান শিক্ষক সালমা পারভীন ও কুলসুমা আক্তার, উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা তফুরা ইয়াসমিন, সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং তানজিলা আক্তার এ্যানি।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ারুল আবেদীন খোকন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জ্বল ফরাজি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্য সচিব ফরহাদ হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Related News

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।

ডিসেম্বর ঘিরে আ.লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

১৭ অক্টোবর খোলা থাকবে সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিস

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।

পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভাঙল, চালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা

রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ আগুন: পুড়লো ২০ দোকান

ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস

দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দেশি-বিদেশি ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ ক্রেতার নাগালের বাইরে

সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।

Search