বাংলা

রামপালে ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ৭০০ ফলদ গাছের চারা বিতরণ

বাগেরহাট জেলা প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের রামপালের ঐতিহ্যবাহী ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৭০০ ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (১৬ আগস্ট) বেলা ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠান-২০২৬’-এ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জনাব মোস্তফা কামাল পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য জনাব মো. আজাহার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল পাটোয়ারী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীর একটি করে গাছ রোপণ ও তা পরিচর্যার অভ্যাস শৈশব থেকেই পরিবেশপ্রেমী নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের অর্পিত গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিজ নিজ গাছের যত্ন নেওয়ার পরামর্শ দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Related News

তুরস্ককে ৪-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইতালি

উয়েফা নেশনস লিগে তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচের পরাজয় কাটিয়ে উঠেছে ইতালি। গোল করেছেন বাস্তোনি, ফ্রাত্তেসি, কায়োদে ও পিও এসপোসিতো।

ফাইবার অপটিক লাইন কেটে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

নিউ জার্সিতে নির্মাণকাজের সময় গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক লাইন কেটে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচলে বড় বিঘ্ন ঘটে। প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

ডেঙ্গুর বিস্তার ও সারা দেশে প্রতিরোধ অভিযান, সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা : রোটারিয়ান এম. নাজমুল হাসান

৬৪ জেলায় ডেঙ্গু বিস্তার ও সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চূড়ান্ত প্রকোপের আশঙ্কায় সরকারের তিন মাসব্যাপী অভিযানের ওপর বিশেষ সম্পাদকীয়

এসএসসি ২০২৬-এর পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ, দেখা যাবে যেভাবে

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল আজ সকাল ১০টায় প্রকাশ। ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার শিক্ষার্থীর আবেদন।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লিমন।

লেইস প্রকল্প: ৫৪ হাজার শিক্ষককে প্রশিক্ষণ, মাস্টার ট্রেইনারদের আবেদনের আহ্বান

লেইস প্রকল্পের আওতায় মাধ্যমিকের ৫৪ হাজার শিক্ষককে ৪২ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। মাস্টার ট্রেইনার হতে ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে মাউশি।

কেশবপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।

যশোরের কেশবপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

নিষ্ঠা, সততা ও মানবিকতায় অনন্যও দায়িত্ব পালনে প্রশংসিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জেলা নাজির কামরুল ইসলাম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নাজির মুহাম্মদ কামরুল ইসলাম তাঁর নিষ্ঠা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রশংসিত হয়েছেন।

Search