১৭ বছরে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যার বিচার করা হবে- আইনমন্ত্রী
বরিশাল আইনজীবী সমিতির ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে আইনমন্ত্রী আসাদুজ্জামান। ১৭ বছরের সব হত্যার বিচার ও বিচার বিভাগে ন্যায়বিচার প্রতিষ্ঠার ঘোষণা।
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের ঐতিহ্যবাহী মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবনির্মিত ছয়তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এই ভবনটি নির্মাণ হওয়ায় কলেজের বিজ্ঞান শিক্ষা এবং সামগ্রিক শিক্ষার মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রোববার (১৬ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত শুভ উদ্বোধন, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ও নতুন ভবন উদ্বোধন কমিটির আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আঃ করিম সাদেকী রাজু।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সরকারি কলেজ সমূহের বিজ্ঞান শিক্ষা সুযোগ সম্প্রসারণ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে এই ছয়তলা বিশিষ্ট ভবনটি নির্মিত হয়েছে। ভবনটির নির্মাণ কাজটি সম্পন্ন করেছেন বসুন্ধরা হাউস বিল্ডাসের স্বত্বাধিকারী রাহেদুজ্জামান রোমাঞ্চ।
সংশ্লিষ্টদের মতে, নবনির্মিত এই ছয়তলা একাডেমিক ভবন বা বিজ্ঞান ভবনটি চালুর ফলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি সংকট নিরসন হবে। এর মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও আধুনিক, গতিশীল ও সম্প্রসারিত হবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এটি এক নতুন মাইলফলক হয়ে থাকবে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে এক আনন্দঘন পরিবেশে মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরিশাল আইনজীবী সমিতির ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে আইনমন্ত্রী আসাদুজ্জামান। ১৭ বছরের সব হত্যার বিচার ও বিচার বিভাগে ন্যায়বিচার প্রতিষ্ঠার ঘোষণা।
গত ষোলো বছরের শাসনামলে ক্রসফায়ারের অজুহাতে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার…
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করছেন এমন ব্যক্তিদের পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি বা অন্য যেকোনো…
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় সংবেদনশীল ও গোপনীয় তথ্যের সুরক্ষায় সরকারি দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) টুল ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীল আচরণ প্রদর্শনের…
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরায় সক্রিয় ও কার্যকর করার বিষয়ে একমত পোষণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও ঢাকায়…
সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার অসাধু দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার…
২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে তথাকথিত মাদকবিরোধী অভিযান চলাকালে টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা একরামুল হককে ‘ক্রসফায়ারে’ হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন…
বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার যোগ্য…
