মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আরিফ উল্লাহ মুন্সীর গণসংযোগ, মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।
। অনলাইন ডেস্ক । রাজধানীর খিলক্ষেত থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক মেজর মো. সাদিকুল হককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে থাকা এই সাবেক সেনা কর্মকর্তাকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো।
মঙ্গলবার (১৮ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
এর আগে রোববার সন্ধ্যায় খিলক্ষেত থানার মামলায় মেজর সাদিককে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শাহজালাল। পরে আদালত আবেদনের ওপর শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন।
আদালতের নথি অনুযায়ী, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সাদিককে ২০২৪ সালের ২৯ অক্টোবর সামরিক আদালত তিন মাসের কারাদণ্ড দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। পরে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।
খিলক্ষেত থানার এ মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৭ মে খিলক্ষেত বাজারসংলগ্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সেনাবাহিনী থেকে বরখাস্ত কয়েকজনকে আটক করে পুলিশ।
মামলায় অভিযোগ করা হয়, চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর ‘সহযোদ্ধা’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রচার করেন। এর মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন ও ঢাকা সেনানিবাসের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছে বলেও মামলায় অভিযোগ আনা হয়।
এ ঘটনায় ঢাকা সেনানিবাসের সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার আজিজুল ইসলাম গত বছরের ১৮ মে খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
সর্বশেষ আদালতের আদেশে কারাগারে থাকা সাবেক মেজর মো. সাদিকুল হককে ওই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হলো
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।
লালমনিরহাট সদরে অবৈধভাবে ৪৫ বস্তা সরকারি ডিএপি সার পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য সাইকেল র্যালি করেছে ‘আলোকিত লালমনিরহাট’।
চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা ইমন ফুটবল একাদশ।
লালমনিরহাটের আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অপরাধমুক্ত মানুষই প্রকৃত ভালো মানুষ। বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
বাগেরহাটের হাকিমপুর মুহাঃ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর বর্ণাঢ্য পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে।
দৈনিক ‘অগ্নিশিখা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোর্শেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক ‘শব্দমিছিল’ সম্পাদক আতাউর রহমান মিন্টু।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
