বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
নিজস্ব প্রতিবেদক: তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার অলিপুরে সামাজিক সংগঠন ‘অলিপুর সেবার আলো যুব সংগঠন’-এর আত্মপ্রকাশ ও স্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নূরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে ফিতা কেটে নতুন এই সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি খায়রুল হাসান বেনুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বেনু বলেন:
যুবসমাজ যেকোনো দেশের সবচেয়ে বড় শক্তি। তরুণরা চাইলে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারে। সুন্দর ও রুচিশীল সমাজ বিনির্মাণে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অনস্বীকার্য। আমি আশা করি, এই সংগঠনের নেতৃবৃন্দ দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করবে এবং মাদক, সন্ত্রাস ও সামাজিক অনাচারের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোঃ জনি সিকদার, উপদেষ্টা মোঃ হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত সভাপতি (সহ-সভাপতি) ইসমাইল হোসেন বেপারী, সমাজসেবক আবু হাসান নান্টু মাস্টার,
সমাজসেবক মিজানুর রহমান ফয়সাল তালুকদার।
আলোচনা সভা শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ জনি সিকদার আনুষ্ঠানিকভাবে ‘অলিপুর সেবার আলো যুব সংগঠন’-এর ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনের আত্মপ্রকাশের প্রথম দিনেই এলাকার অসহায় ও দুস্থ ৫২টি পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। সভা শেষে সংগঠন, দেশ ও জাতির সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, অলিপুর এলাকার সার্বিক স্বার্থে শিক্ষা বিস্তার, মানবিক মূল্যবোধ চর্চা, সামাজিক দায়বদ্ধতা পালন এবং দক্ষ তরুণ নেতৃত্ব তৈরিতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাবে।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।
ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।
রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।
ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।
