সারাদেশ

গণমাধ্যমে প্রকাশের পর মতলবে সড়কের নিম্নমানের ইট অপসারণ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রসূলপুর টেকচার থেকে টরকী বাজার সড়কের সংস্কারকাজে ব্যবহৃত নিম্নমানের ইট ও মাটির মিশ্রণযুক্ত সুরকি সরিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তড়িঘড়ি করে ব্যবস্থা নেয় উপজেলা প্রকৌশল বিভাগ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলা প্রকৌশলী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যক্ষ উপস্থিতিতেই নিম্নমানের এই ইট ও উপকরণ অপসারণ কার্যক্রম পরিচালনা করেন সাব-ঠিকাদার মোঃ সেলিম সরকার।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (সিসিবি) প্রকল্পের আওতায় রসূলপুর থেকে টরকী বাজার পর্যন্ত সড়কটির সংস্কারকাজ চলছে। প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের এ কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আহসান হাবিব অরুন’। পরবর্তীতে সাব-ঠিকাদার হিসেবে কাজের দায়িত্ব নেন মোঃ সেলিম সরকার।

সংস্কারের শুরুতেই সড়কটিতে মানহীন, কাদামাটি মিশ্রিত ইটের সুরকি ব্যবহার করে সাববেস করার চেষ্টা চালানো হয়। বিষয়টি নজরে এলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন এবং গণমাধ্যমে বস্তুনিষ্ঠ চিত্রসহ প্রতিবেদন প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের জের ধরে তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেন মতলব উত্তর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার। তিনি সড়কটির কাজ স্থগিত করে দেন এবং ব্যবহৃত মানহীন মালামাল দ্রুত অপসারণের নির্দেশ দিয়ে ঠিকাদারকে আনুষ্ঠানিক নোটিশ পাঠান।

শুক্রবার বিকেলে এলজিইডি দপ্তরের কার্য-সহকারী রফিকুল ইসলাম এবং স্থানীয় গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সড়ক থেকে বাজে উপাদানগুলো ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন-

অভিযোগ ও গণমাধ্যমের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সংস্কারকাজ বন্ধ করি এবং নিম্নমানের ইট সরিয়ে নেওয়ার নোটিশ জারি করি। ইতিমধ্যে মানহীন উপকরণ সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি সিডিউল ও নিয়ম অনুযায়ী টেকসই কাজ নিশ্চিত করতে আমাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Related News

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।

ডিসেম্বর ঘিরে আ.লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

১৭ অক্টোবর খোলা থাকবে সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিস

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।

পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভাঙল, চালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা

রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ আগুন: পুড়লো ২০ দোকান

ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস

দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দেশি-বিদেশি ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ ক্রেতার নাগালের বাইরে

সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।

Search