হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জন: ট্রোলকারীকে কড়া জবাব দিলেন আমিশা প্যাটেল
ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানোর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এক ট্রোলকারীকে ব্যঙ্গাত্মক ও কড়া ভাষায় জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল।
বিনোদন: বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র এবং তারকাদের হুমকির মুখে পড়ার ইতিহাস পুরোনো। সালমান খান থেকে শুরু করে রাকেশ রোশনের মতো তারকারাও অতীতে এই আতঙ্কের শিকার হয়েছেন। তবে এই তালিকায় ব্যতিক্রম ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। আন্ডারওয়ার্ল্ডের গুলির হুমকি পেয়েও বিন্দুমাত্র ভয় না পেয়ে বরং অত্যন্ত স্পষ্ট ও নির্ভীক জবাব দিয়েছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো সেই ঘটনার স্মৃতিচারণ করে এসব কথা জানিয়েছেন প্রখ্যাত পরিচালক সঞ্জয় গুপ্ত।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৭ সালের ‘ডুপ্লিকেট’ সিনেমার শুটিংয়ের সময় আন্ডারওয়ার্ল্ডের পক্ষ থেকে শাহরুখ খানকে বিভিন্ন ছবির প্রস্তাব দেওয়া এবং অনুষ্ঠানে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু শাহরুখ তাদের কোনো নির্দেশই মানতে রাজি হননি।
পরিচালক সঞ্জয় গুপ্তের ভাষ্য অনুযায়ী, আন্ডারওয়ার্ল্ডের উদ্দেশ্যে শাহরুখ সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘আমি কোনো ছবি করব না, কোনো অনুষ্ঠানেও যাব না। আমি পাঠান। গুলি করতে হলে গুলি করে দিন। আমি আপনাদের একেবারেই ভয় পাই না। কিন্তু আপনাদের জন্য আমি কাজ করব না, কোনো অনুষ্ঠানেও যাব না।’
শাহরুখ খানের এই দৃঢ় ও নির্ভীক অবস্থানের পর অনেকেই আশঙ্কা করেছিলেন যে এর জন্য তাঁকে হয়তো বড় কোনো মূল্য দিতে হতে পারে। তবে অবাক করার বিষয় হলো, এরপর আন্ডারওয়ার্ল্ডের পক্ষ থেকে আর কোনো হুমকি আসেনি। শাহরুখের সাহসিকতা তাদের বুঝিয়ে দিয়েছিল যে ভয় দেখিয়ে তাঁকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
যদিও ওই ঘটনার পর দীর্ঘ তিন বছর কঠোর পুলিশি পাহারায় থাকতে হয়েছিল শাহরুখকে এবং তাঁর জন্য ব্যক্তিগত দেহরক্ষীর ব্যবস্থাও করা হয়েছিল। পরবর্তীতে গ্যাংস্টার আবু সালেম ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ায় শুরুতে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়লেও দ্রুতই নিজেকে সামলে নেন অভিনেতা। আন্ডারওয়ার্ল্ডের প্রচণ্ড চাপের মুখেও নিজের অবস্থানে অনড় থেকে মাথা নত না করার এই ঘটনা আজও বলিউডের ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে।
ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানোর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এক ট্রোলকারীকে ব্যঙ্গাত্মক ও কড়া ভাষায় জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল।
স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য জীবন, সংসারের দায়িত্ব ভাগাভাগি এবং পারস্পরিক বোঝাপড়া নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।
চল্লিশ পেরোলেও রূপ ও আত্মবিশ্বাসে অনন্য কুসুম শিকদার। সামাজিক মাধ্যমে সুখী, সুন্দর ও মানসিকভাবে সুস্থ থাকার চারটি চমৎকার মন্ত্র শেয়ার করেছেন তিনি।
কোলে সদ্যোজাত শিশুকে নিয়ে পরীমণির ‘তিন নাম্বার জন ডান’ ক্যাপশনের পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ভক্তদের মনে প্রশ্ন, তবে কি আবারও সন্তান দত্তক নিলেন নায়িকা?
লির ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
শিক্ষক দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে আবারও ভাইরাল হয়েছে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার চতুর রামালিঙ্গমের সেই ৫ সেপ্টেম্বরের চ্যালেঞ্জ ও আইকনিক দৃশ্য।
রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এ নিজের নতুন রহস্যময় লুক ও চরিত্রের নাম ‘দেলোয়ার’ প্রকাশ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আসছে আগামী মাসে।
কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিনে তাঁকে ‘ইনস্টিটিউট’ আখ্যা দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।
