ওয়েব সিরিজে অভিষেক পরিণীতি চোপড়ার, আসছে ক্রাইম থ্রিলার ‘শাক
নেটফ্লিক্সের নতুন ক্রাইম থ্রিলার ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন পরিণীতি চোপড়া। মুক্তি পাবে আগামী ২৪ সেপ্টেম্বর।
বিনোদন: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে বইছে আনন্দের জোয়ার। প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিনে ভক্ত ও অনুরাগী জীবনের আরও এক নতুন ও সুন্দর অধ্যায় ভাগ করে নিলেন এই জুটি। দীপিকা যে আবারও মা হতে চলেছেন, সে খবর আগেই প্রকাশ্যে এসেছিল; তবে এবার সুন্দর কিছু মুহূর্তের বেবি বাম্পের ছবি শেয়ার করে নেটিজেনদের সেই আনন্দে শামিল করলেন ‘দীপবীর’।
সাধারণত নিজেদের ব্যক্তিগত জীবন ও গোপনীয়তা সোশ্যাল মিডিয়ায় আড়ালেই রাখতে পছন্দ করেন এই তারকা দম্পতি। তবে এবারের সাদা-কালো ফ্রেমে বন্দি আবেগঘন ছবিগুলোতে তাঁদের পারিবারিক বন্ধন ও মাতৃত্বের অপরূপ সৌন্দর্য দারুণভাবে ফুটে উঠেছে।
ছবির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে একরত্তি দুয়া। কখনো সে বাবা-মায়ের মাঝে মিষ্টি হাসিতে মুখ লুকাচ্ছে, আবার কখনো রণবীর-দীপিকার সঙ্গে চমৎকার ভঙ্গিমায় ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। এই বিশেষ মুহূর্তগুলোর ক্যাপশনে দীপিকা ও রণবীর লিখেছেন, ‘বেবি দুয়া আর আমাদের হৃদয়, দুটোই এখন বড় হচ্ছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য অশেষ ধন্যবাদ।’
চলতি বছরের ১৯ এপ্রিল দ্বিতীয় সন্তান আসার সুখবরটি আনুষ্ঠানিকভাবে ভক্তদের জানিয়েছিলেন এই জুটি। এরপর দুয়ার বয়স দুই বছর পূর্ণ হওয়ার দিনে এই বিশেষ ছবিগুলো প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন দীপিকা-রণবীর।
নেটফ্লিক্সের নতুন ক্রাইম থ্রিলার ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন পরিণীতি চোপড়া। মুক্তি পাবে আগামী ২৪ সেপ্টেম্বর।
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় দীর্ঘ ২০ বছর পর বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে রানি মুখার্জি ও অভিষেক বচ্চনকে।
জীবনে স্থায়ী সঙ্গীর অভাবের কথা জানিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছেন টলিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। মিথিলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে লাঞ্ছিত ও হেনস্তা করার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি।
চার্টার্ড বিমানকে ‘লেগো বিমান’ বা খেলনা বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।
যৌনকর্মকে সরকারি স্বীকৃতি ও আইনি কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বলিউড মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে।
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাঁকে হেনস্তা করা হয়।
মামুনুর রশীদ, ইলিয়াস কাঞ্চন, পপি ও দিলারা জামানসহ দেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া খবর ও গুজবের বাড়বাড়ন্ত নিয়ে বিশেষ প্রতিবেদন।
