সারাদেশ

কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের নামে হোটেল-রিসোর্ট থেকে চাঁদাবাজি

কক্সবাজার: কক্সবাজারের পর্যটন জোনে স্থায়ী পুলিশ বক্স নির্মাণের কথা বলে বিভিন্ন অভিজাত হোটেল ও রিসোর্ট থেকে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ পৌরসভার সৈকতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জিয়াউল হক (৩২)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেলিয়াপাড়ার আকতার কামালের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সৈকতপাড়া এলাকায় বসবাস করতেন এবং সেখানে ‘আবরার এন্টারপ্রাইজ’ নামের একটি মোবাইল ব্যাংকিং ও এক্সেসরিজের দোকান পরিচালনা করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে একটি অভিনব প্রতারক চক্র কক্সবাজার শহরের সীগাল হোটেল, হোটেল সাম্পান ও হোটেল কক্স টুডেসহ বিভিন্ন তারকামানের হোটেল ও রিসোর্টে গিয়ে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেয়। তারা হোটেল কর্তৃপক্ষকে পর্যটন এলাকায় স্থায়ী পুলিশ বক্স স্থাপন করা হবে বলে জানায় এবং এর নাম করে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে। পরবর্তীতে হোটেলগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে তা আত্মসাৎ করে চক্রটি।

এই ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-১২, তারিখ: ৫/৯/২০২৬)। মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট চেক বই এবং ১০টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই প্রতারক চক্রের সঙ্গে জড়িত অন্য পলাতক সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Related News

কক্সবাজারের সংরক্ষিত বনে প্রথমবারের মতো মেঘলা চিতার দেখা, মিলল ২১ প্রজাতির বন্য প্রাণী

কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে মহাবিপন্ন মেঘলা চিতা। এ ছাড়া গবেষণায় আরও ২১ প্রজাতির বন্য প্রাণীর সন্ধান মিলেছে।

রাজধানীর মহাখালীতে পুরোনো বিল্ডিংয়ে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোবাকো ও এসকে শপিং মলের পেছনের একটি পুরোনো ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

কক্সবাজারে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের অপরাধে পারভেজ মো. আবুল কালাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান: একদিনে ২ হাজার ২৬৮ মামলা, ডাম্পিং৪৮৬ গাড়ি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ডিএমপি। এ সময় ডাম্পিং করা হয়েছে ৪৮৬টি গাড়ি।

রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধ সার মজুত

রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুত রাখার অভিযোগে সার ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রামে গ্যারেজ মালিককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি, গাড়ি শনাক্ত

চট্টগ্রামের পাঁচলাইশ থেকে গ্যারেজ মালিক মো. হেলাল উদ্দিনকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গাড়ি শনাক্ত করেছে পুলিশ, উদ্ধার অভিযান অব্যাহত।

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ‘ডলার’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাজনৈতিক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এ বি এম রাশেদুল হাসান ওরফে ‘ডলার’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

বরিশাল নগরের নতুন বাজার এলাকার ময়লার স্তূপ থেকে প্লাস্টিকের বাটিবন্দী এক ছেলে ও এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Search