বিশ্ব

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে সৌদি জোটের ৪০টি বিমান হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক: ইয়েমেনের তাইজ, আল-হুদায়দাহ, আল-জাওফ এবং মারিব গভর্নরেটের বিভিন্ন লক্ষ্যবস্তু ও জনপদ গুড়িয়ে দিতে দফায় দফায় অন্তত ৪০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম ও হুথিদের পক্ষ থেকে এই বড় ধরনের সামরিক অভিযানের দাবি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) হুথিদের পরিচালিত ‘সাবা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনের কৌশলগত আল-সালিফ ও আল-তুহায়তা জেলা ছাড়াও কামারান দ্বীপের বিভিন্ন এলাকায় এই তীব্র বোমাবর্ষণ চালানো হয়েছে।

এছাড়া ইয়েমেনের অপর সংবাদমাধ্যম ‘আল মাসিরা’ জানিয়েছে, আল-হাজম, আল-ঘায়েল এবং আল-জুবা জেলার বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ১৮টি বিমান হামলা পরিচালনা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই বিমান হামলার ঘটনা ঘটল।

তবে এই বিমান হামলাগুলোর বিষয়ে ইয়েমেনে নিয়োজিত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই আকস্মিক বোমাবর্ষণের ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Related News

ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তান-তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত

দ্বিপাক্ষিক সম্পর্ক ও ফিলিস্তিন সংকট নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সাত বছর পর ভারত সফরে শি জিনপিং

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে আগামী শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান

হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মার্কিন বাহিনীর একটি মনুষ্যবিহীন সাবমেরিন ড্রোন আটক করেছে আইআরজিসি। এটি রিভার্স-ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা তৈরি করেছে।

মক্কা চুক্তি একটি আত্মরক্ষামূলক সামরিক জোট

পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যকার মক্কা চুক্তিটি একটি আত্মরক্ষামূলক সামরিক জোট। এখনই এটি সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তান।

থাইল্যান্ডে সাইবার অপরাধ ও ভয়েস ফিশিং চক্রের মূলহোটা ১২ দক্ষিণ কোরীয় নাগরিক গ্রেপ্তার

থাইল্যান্ডের ব্যাংককে বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে ভয়েস ফিশিং ও সাইবার জালিয়াতিতে জড়িত ১২ দক্ষিণ কোরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

হরমুজে মার্কিন জাহাজ ও জর্ডান ঘাঁটিতে ইরানের হামলা

হরমুজ প্রণালির কাছে মার্কিন জাহাজ ও জর্ডানের ঘাঁটিতে নতুন ইলেক্ট্রো-অপটিক্যাল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে।

ইরানের পারমাণবিক ২০ বছর পর বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠাল আইএইএ

পারমাণবিক সহযোগিতা না করায় দীর্ঘ ২০ বছর পর ইরানের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইএইএ। একে রাজনৈতিক চাপ হিসেবে অভিহিত করেছে তেহরান।

ইরানের পিকঅ্যাক্স পাহাড়ে কঠোর হামলার হুশিয়ারি ট্রাম্পের

ইরানের গোপন সামরিক স্থাপনা পিকঅ্যাক্স পাহাড়ে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে বলে তেহরানকে কঠোর হুশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Search