ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তান-তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত
দ্বিপাক্ষিক সম্পর্ক ও ফিলিস্তিন সংকট নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
আন্তর্জাতিক: কোদাল ও শাবল হাতে নিখুঁত ও দ্রুততম সময়ে কবর খোঁড়ার এক ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ইউরোপের দেশ হাঙ্গেরিতে। হাঙ্গেরির উত্তরাঞ্চলের একটি পাবলিক কবরস্থানে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেশাদার গোরখোদকরা অংশ নেন। নির্ধারিত মাপ ও শর্ত মেনে নিখুঁতভাবে কবর খুঁড়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন রবার্ট নাগি ও লাসলো কিশ জুটি।
গত শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) হাঙ্গেরির নিয়েরশেউইফালু পাবলিক কবরস্থানে এই প্রতিযোগিতার আয়োজন করে ‘হাঙ্গেরিয়ান অ্যাসোসিয়েশন অব সেমেটারি মেইনটেইনার্স অ্যান্ড অপারেটরস’। কবর খোঁড়ার পেশার প্রতি সম্মান প্রদর্শন, পেশাদারিত্বের দক্ষতা তুলে ধরা এবং মৃত্যু নিয়ে সমাজে বিদ্যমান নানা ধরনের সংকোচ ও ট্যাবু কমানোই ছিল এই ব্যতিক্রমী আয়োজনের মূল উদ্দেশ্য।
দুই সদস্যের মোট ১৯টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রীষ্মের ভ্যাপসা গরমে শক্ত ও কঠিন হয়ে যাওয়া মাটিতে নির্ধারিত মাপে কবর খুঁড়তে ঘাম ঝরাতে হয় প্রতিযোগীদের। প্রতিযোগিতার সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী, প্রতিটি কবরের গভীরতা ১ দশমিক ৬ মিটার, দৈর্ঘ্য ২ মিটার এবং প্রস্থ ৮০ সেন্টিমিটার হতে হয়।
সব বাধা পেরিয়ে রবার্ট নাগি ও তাঁর সহযোগী লাসলো কিশ মাত্র ১ ঘণ্টা ২১ মিনিটে নিখুঁতভাবে নির্ধারিত মাপের কবর খুঁড়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ২ লাখ হাঙ্গেরিয়ান ফরিন্ট, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৮ হাজার টাকা।
বিজয়ী রবার্ট নাগি সংবাদমাধ্যমকে জানান, এই প্রতিযোগিতায় সৌন্দর্যের চেয়ে দ্রুতগতিতে কাজ শেষ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। তবে বাস্তব জীবনে মৃত ব্যক্তির দাফনের জন্য কবর খোঁড়ার সময় নিখুঁত মাপ বজায় রাখা এবং কবরটি সুন্দরভাবে প্রস্তুত করা অত্যন্ত সংবেদনশীল ও দায়িত্বশীল একটি বিষয়।
দ্বিপাক্ষিক সম্পর্ক ও ফিলিস্তিন সংকট নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
ইয়েমেনের তাইজ, আল-হুদায়দাহ ও মারিবসহ বিভিন্ন এলাকায় ৪০টি বিমান হামলা চালিয়েছে সৌদি জোট—এমনটাই দাবি করেছে হুথি পরিচালিত গণমাধ্যম।
নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে আগামী শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মার্কিন বাহিনীর একটি মনুষ্যবিহীন সাবমেরিন ড্রোন আটক করেছে আইআরজিসি। এটি রিভার্স-ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা তৈরি করেছে।
পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যকার মক্কা চুক্তিটি একটি আত্মরক্ষামূলক সামরিক জোট। এখনই এটি সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তান।
থাইল্যান্ডের ব্যাংককে বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে ভয়েস ফিশিং ও সাইবার জালিয়াতিতে জড়িত ১২ দক্ষিণ কোরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
হরমুজ প্রণালির কাছে মার্কিন জাহাজ ও জর্ডানের ঘাঁটিতে নতুন ইলেক্ট্রো-অপটিক্যাল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে।
পারমাণবিক সহযোগিতা না করায় দীর্ঘ ২০ বছর পর ইরানের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইএইএ। একে রাজনৈতিক চাপ হিসেবে অভিহিত করেছে তেহরান।
