গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে—এমন রায় দিয়েছেন হাইকোর্ট।
ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই থেকে আসা একটি ফ্লাইটের সাত যাত্রীর কাছ থেকে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা দল। উদ্ধার করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি শুরু করা হয়। ফ্লাইটটি ওই দিন রাত পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা সন্দেহভাজন যাত্রীদের থামিয়ে তল্লাশি চালান। এ সময় তাদের ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।
তল্লাশিতে আজমুল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার এবং বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার বিদেশি মদ পাওয়া যায়। এছাড়া মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে সাড়ে ৩ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে সাড়ে ৩ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার মদ জব্দ করা হয়। সব মিলিয়ে এই সাত যাত্রীর কাছ থেকে মোট সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।
এনবিআর জানিয়েছে, একই ফ্লাইটের সাতজন যাত্রীর ব্যাগে আলাদাভাবে এত বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়ার ঘটনাটি নিছক ব্যক্তিগত ব্যবহার নাকি এর পেছনে কোনো চোরাচালান চক্রের সমন্বিত পরিকল্পনা রয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে—এমন রায় দিয়েছেন হাইকোর্ট।
নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ পেলেও তিনি দিল্লি যাচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অবসরের পর বিচারপতিদের সাধারণ পাসপোর্টের জন্য গোয়েন্দা ভেরিফিকেশনের মুখে ফেলা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বলে রায় দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সূচনা বক্তব্য দিলেন ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের প্রতি প্রকাশ করলেন বিশেষ কৃতজ্ঞতা।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারদলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম ও নেতৃত্বের প্রশংসা করেছেন এমপি সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। জবাবে সরকারের পুনর্গঠন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ভোলার গ্যাস পাইপলাইনে আনতে দীর্ঘ সময় লাগায় ভোলাতেই সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধন চালুর মাধ্যমে বাল্যবিয়ে, বহুবিবাহ ও জাল সনদ রোধ করা সহজ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ১০ জেলায় পাইলট প্রকল্প শুরু।
