সংস্কৃতি কি শুধু নারীর ক্লিভেজে? পোশাক বিতর্কে ঐশ্বরিয়া লক্ষ্মীর জবাব
পোশাক নিয়ে ট্রলের কড়া জবাব দিলেন দক্ষিণী অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। আলোকচিত্রীদের আপত্তিকর আচরণকে দায়ী করে তীব্র ক্ষোভ।
আন্তর্জাতিক চলচ্চিত্র :গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, ভয়াবহ বেসামরিক মানুষ হত্যা এবং সেই হত্যাযজ্ঞে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও প্রযুক্তির ব্যবহারের রোমহর্ষক সত্য তুলে ধরে নির্মিত অনুসন্ধানমূলক তথ্যচিত্র ‘নাজা’ (Naja) মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবে লাভ করেছে ‘বিশেষ জুরি পুরস্কার’। পুরস্কার পাওয়ার পর ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অন্ধ দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করে নির্মাতা ইউভাল আব্রাহাম বলেন, ‘বাস্তবতার দিকে না তাকানোর জন্য রাজনৈতিক পর্যায়ে অনেক কিছুই করা হচ্ছে।’
ইসরায়েলি পরিচালক ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোরের এই যৌথ প্রামাণ্যচিত্রটি সমাপনী আয়োজনে পুরস্কার জয়ের পাশাপাশি উৎসবের ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে অভ্যর্থনা কুড়িয়েছে।
গত ১০ সেপ্টেম্বর ভেনিস উৎসবে ‘নাজা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে মিলনায়তনে উপস্থিত দর্শকেরা দীর্ঘ ২৫ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি (Standing Ovation) দিয়ে সম্মান জানান। এটি ভেনিস চলচ্চিত্র উৎসবের ইতিহাসে দীর্ঘতম স্ট্যান্ডিং ওভেশনের নতুন রেকর্ড।
এর আগে এই রেকর্ডটি ছিল গত বছরের ছবি ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’-এর দখলে (২৩ মিনিট)। প্রিমিয়ারে নির্বাহী প্রযোজক ও অস্কারজয়ী নির্মাতা জোনাথন গ্লেজারসহ বহু দর্শক ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ছবিটির প্রতি সংহতি প্রকাশ করেন।
১ম স্থান তথ্যচিত্র ‘নাজা’ (২৫ মিনিট) — ২০২৬
২য় স্থান ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ (২৩ মিনিট) — ২০২৫
প্রায় ৩ বছর ধরে চালানো নিবিড় অনুসন্ধানের ভিত্তিতে তৈরি এই ৮০ মিনিটের তথ্যচিত্রে ২৪ জন সাবেক ও বর্তমান ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা কর্মকর্তার ডিজিটাল উপায়ে কণ্ঠ ও মুখমণ্ডল পরিবর্তন করে গোপনীয় সাক্ষাৎকার ধারণ করা হয়েছে।
ছবিতে প্রকাশ করা হয়েছে কীভাবে গাজার টেলিযোগাযোগ ও গণ-নজরদারির ডাটা ব্যবহার করে ‘ল্যাভেন্ডার’ নামক এআই চালিত এলগরিদম দ্রুত সম্ভাব্য লক্ষ্যবস্তু (টার্গেট) শনাক্ত ও বেছে নেয়।
‘কারখানার মতো’ হামলা: সেনা সাক্ষাৎকারদাতারা এই প্রক্রিয়াকে “অটোমেটেড কারখানা” এবং দূর থেকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টিকে “ভিডিও গেমের মতো” বলে অবিহিত করেছেন।
ইসরায়েলি সামরিক পরিভাষায় ‘নাজা’ (Naja) হলো একটি গোপন সংকেত, যার মাধ্যমে কোনো বিমান হামলায় বেসামরিক নাগরিক মৃত্যুর সম্ভাব্য অনুমোদনযোগ্য সংখ্যা আগেভাগেই হিসাব করে নেওয়া হয়।
পুরস্কার হাতে নিয়ে অস্কারজয়ী ছবি ‘নো আদার ল্যান্ড’-এর অন্যতম নির্মাতা ইউভাল আব্রাহাম বলেন:
“এখানে দাঁড়িয়ে এই পুরস্কার নেওয়া মোটেও সহজ নয়। ইসরায়েলের রাজনীতিক ও দেশের সাংবাদিকেরা ছবিটি না দেখেই এর বিরুদ্ধে অন্ধ আক্রমণ চালাচ্ছেন। বাস্তবতার দিকে যেন কেউ না তাকায়, সেই চেষ্টা চালানো হচ্ছে। উৎসব শুরু হওয়ার এই ১০ দিনেও গাজায় ইসরায়েলি হামলায় ৬ জন ফিলিস্তিনি শিশু প্রাণ হারিয়েছে। গাজায় সাংবাদিক হত্যা করে সত্য চাপা দেওয়ার চেষ্টা চলছে। অপরাধ অস্বীকার করাই অপরাধ টিকে থাকার সুযোগ দেয়।”
তিনি ইতালি, জার্মানি ও যুক্তরাষ্ট্রের সাধারণ দর্শকদের সত্যটি দেখার আহ্বান জানিয়ে বলেন, গাজার এই যুদ্ধ ও হত্যাকাণ্ডের সিংহভাগ অর্থের জোগানদাতা যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রযোজিত এবং এমকে২ ফিল্মসের আন্তর্জাতিক পরিবেশনায় নির্মিত ‘নাজা’র পরবর্তী প্রদর্শনী আগামী ২৩ সেপ্টেম্বর স্পেনের ‘সান সেবাস্তিয়ান’ এবং ২৬ সেপ্টেম্বর ‘নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে’ অনুষ্ঠিত হবে।