ময়মনসিংহ মেডিকেলে আগুন: চার সিঁড়িতে তালা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের সময় পাঁচটি সিঁড়ির চারটিতে তালা ছিল। রোগী ও স্বজনদের অভিযোগ, এতে আতঙ্ক ও ভোগান্তি বেড়ে যায়।
ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হককে (৬৯) রাজধানীর লালমাটিয়া থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মীনাবাজারের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকের সময় ধস্তাধস্তিতে আজিজুল হক আঘাত পান। তাঁর শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করে পরে পুলিশি পাহারায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়। তিনি হৃদ্রোগে আক্রান্ত বলে জানিয়েছে পুলিশ।
খন্দকার মো. আজিজুল হক পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ওই আসন থেকে নির্বাচিত হন।
তাঁর বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়।
পুলিশ জানিয়েছে, আজিজুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করা হবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের সময় পাঁচটি সিঁড়ির চারটিতে তালা ছিল। রোগী ও স্বজনদের অভিযোগ, এতে আতঙ্ক ও ভোগান্তি বেড়ে যায়।
সরকারি বিনা সুদের ঋণে গাড়ি কিনে মাসে ৫০ হাজার টাকা ভাতা নেওয়ার পাশাপাশি এলজিইডির প্রকল্পের গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে ৩৫ কর্মকর্তার বিরুদ্ধে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ ক্ষমতার অপব্যবহার করে ভাইকে ১,৮৫০ শতাংশ জমি হেবা করেছেন। তদন্তে ১৮ কোটি টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ পেয়েছে দুদক।
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসিতে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের জন্য কর্মকর্তা পদে নিয়োগের বিস্তারিত।
ঢাকায় ৬ ঘণ্টায় হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস
মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা। বিস্তারিত পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর।
টাঙ্গাইলের ভূঞাপুরে লৌহজং নদীর ওপর সেতুর অভাবে ৬ হাজার মানুষের চরম ভোগান্তি। রেলসেতু দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধে সেতুর আশ্বাস ইউএনওর।
