প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
বিনোদন: না ফেরার দেশে চলে গেলেন প্রতিভাবান তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে দেশের পুরো নাট্যাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিচালক আশিকুর রহমান জানিয়েছেন, সজীব দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসা নিয়ে তিনি সুস্থও হয়েছিলেন, কিন্তু মঙ্গলবার ভোরে হঠাৎ না ফেরার দেশে চলে যান তিনি। আজ বাদ জোহর জানাজা শেষে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
তরুণ এই নির্মাতার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীসহ শোবিজ অঙ্গনের বহু তারকা। সজীবের সঙ্গে কাজের সুন্দর স্মৃতিচারণ করে মেহজাবিন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিজের মৌলিক গল্প ও স্বকীয় নির্মাণশৈলীর মাধ্যমে খুব অল্প সময়েই নাট্যাঙ্গনে দারুণ পরিচিতি ও প্রশংসা কুড়িয়েছিলেন মারুফ হোসেন সজীব। তিনি নিজেই গল্প ও চিত্রনাট্য তৈরি করে নাটক পরিচালনা করতেন। তাঁর পরিচালিত ও রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে—‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘জলকৌড়ি’, ‘মেঘলা’ এবং ‘নুসাইবা’। তাঁর এই অকাল প্রস্থানে সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তদের মাঝে নেমে এসেছে গভীর শোকের আবহ।
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।
