রাজনীতি

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার

নোয়াখালী: নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অসুস্থ সন্তানকে দেখতে এসে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ার ভট্র কুটিরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইমন ভট্র ওই এলাকার দুঃখ হরণ ভট্রের ছেলে। তিনি ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ইমন ভট্র আত্মগোপনে চলে যান। দীর্ঘ প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর মঙ্গলবার সকালে তিনি অসুস্থ ৯ মাস বয়সি মেয়ে ইচ্চেকে দেখার জন্য গোপনে ঢাকা থেকে নিজ বাসায় আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় যুবলীগের কিছু নেতাকর্মী ঝটিকা বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগ সভাপতি ইমন ভট্র আর্থিকভাবে অর্থায়ন করেছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অর্থায়নের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াও তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ মোট আটটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা বা অপরাধের রেকর্ড আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার তাঁকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Related News

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

ঢাকার দুই সিটিতে তিন দলের প্রার্থী প্রায় চূড়ান্ত

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। নির্দলীয় এই নির্বাচনে তিন দলের ভিন্ন কৌশল রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে।

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মামলার রায় মঙ্গলবার

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, সাদ্দাম হোসেনসহ ৭ শীর্ষ নেতার রায় মঙ্গলবার ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-২।

অসুস্থতার কারণেই প্রকাশ্যে আসছেন না শেখ হাসিনা

শেখ হাসিনের প্রকাশ্যে না আসা এবং গৃহপালিত ছাগল চুরির চাঞ্চল্যকর ঘটনা নিয়ে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখ খুললেন আসিফ নজরুল।

“ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করছে: রিজভী

কুমিল্লায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ঘর হস্তান্তর অনুষ্ঠানে ধর্মের নামে রাজনীতি ও বিগত আমলের নির্যাতনের সমালোচনা করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সংসদীয় স্থায়ী কমিটি বিরোধী দল আনুপাতিক প্রতিনিধিত্ব

তিন দশক ধরে বিরোধী দলে থাকলে আনুপাতিক পদ দাবি করলেও ক্ষমতায় গিয়ে পিছু হটে রাজনৈতিক দলগুলো। ত্রয়োদশ সংসদের কমিটি গঠন ও অতীত ইতিহাসের বিশ্লেষণ।

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী বিএনপি’র বিশেষ সচেতনতা অভিযান ও প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত

ডেঙ্গু প্রতিরোধে ঢাকাসহ সারা দেশে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত বিএনপির। ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রার্থী মনোনয়নের তারিখ ঘোষণা।

৭ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর রংপুরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ: প্রস্তুতি বৈঠক শেষে ঘোষণা

১৯ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ। প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন হামিদুর রহমান আযাদ।

Search