ইউসিবির২৫ কোটি টাকা আত্মসাৎদের মামলা: সাবেক ভূমিমন্ত্রী
চট্টগ্রামে ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে আরও দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
ঢাকা: প্রায় ৯৯৩ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে দেশের আলোচিত ব্যবসায়ী গ্রুপ বেক্সিমকো লিমিটেডের বন্ধক রাখা ২৬ একর সম্পত্তি নিলামে তুলেছিল সরকারি রূপালী ব্যাংক। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দরপত্র জমা না দেওয়ায় এই নিলামে কোনো ক্রেতা মেলেনি। এর আগে জনতা ও সোনালী ব্যাংকও বেক্সিমকোর সম্পত্তি নিলামে তুললেও তাতে কোনো সাড়া পাওয়া যায়নি।
রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৪ আগস্ট বিভিন্ন জাতীয় দৈনিকে এই নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বেক্সিমকোর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান পদ্মা এবং বেক্সিমকো নিটিংয়ের (পরবর্তীতে একীভূত হয়ে বেক্সটেক্স ও বেক্সিমকো লিমিটেডের সঙ্গে যুক্ত হয়) নেওয়া ঋণের বিপরীতে এই নিলাম ডাকা হয়েছিল। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির মোট ঋণের স্থিতি ছিল ৬ হাজার ৪৪৯ কোটি টাকা, যার মধ্যে শুধু রূপালী ব্যাংকের পাওনা ৯৯৩ কোটি টাকা।
নিলামে গাজীপুর ও নারায়ণগঞ্জে থাকা ২৬ একর জমি এবং বিভিন্ন সম্পত্তি অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর মধ্যে নারায়ণগঞ্জের তারাব ও যাত্রামুরা মৌজায় ১৭ দশমিক ৪১ একর এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় (জয়দেবপুর, কালিয়াকৈর, কাপাসিয়া ও সরাবো) ৮ দশমিক ৫৫ একরসহ মোট প্রায় ২৫ দশমিক ৯৬ একর জমির বিবরণ দেওয়া হয়েছিল। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ১৪ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত। ওই দিন দুপুর ২টা ৫ মিনিটে দরপত্র জমা দেওয়ার বাক্স খোলার পর দেখা যায়, কোনো আবেদনই জমা পড়েনি। এ বিষয়ে বেক্সিমকো গ্রুপের কোম্পানি সেক্রেটারি আসাদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ এ বিষয়ে জানান, এ ধরনের নিলাম মূলত একটি আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া। ব্যাংকগুলোর পাওনা আদায়ের জন্য এর বাইরে খুব বেশি কিছু করার থাকে না। তবে এই মুহূর্তে বেক্সিমকোর ঋণ পরিশোধের সক্ষমতা না থাকায় নিলামে কেউ আগ্রহ দেখাচ্ছে না বলে মত তাঁর।
চট্টগ্রামে ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে আরও দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
ঢাকার কংক্রিটের নগরীতে পাখি ও জীববৈচিত্র্যের নিরাপদ আবাস হিসেবে গড়ে উঠেছে ‘আকাশ নীড়’। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি এ ছাদবাগানে রয়েছে ৫৮ প্রজাতির ৪১৮টি গাছ।
শ্রীপুরের গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলতে দেখে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন এমপি রফিকুল ইসলাম বাচ্চু। ভেতরে চিকিৎসক না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঢাকায় সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী বুধবার ১৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ১৯৩ স্কোর নিয়ে শীর্ষে কুয়ালালামপুর।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন থেকে ২০২৬ সালের নির্বাচন ও নতুন সরকার—বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, মানবাধিকার পরিস্থিতি ও সামনে থাকা চ্যালেঞ্জ।
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের ৭২তম চালানে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে পৌঁছেছে।
দেশজুড়ে ২৫ জেলায় মৃদু তাপপ্রবাহের পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেটে মাঝারি ধরনের ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
