প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
বিনোদন: সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হওয়া তারকাদের জন্য নতুন কিছু নয়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত কাজ—বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই অভিনেতা-অভিনেত্রীদের আক্রমণ করেন নেটিজেনদের একাংশ। তবে এসব মন্তব্য কীভাবে সামলে নিজেকে স্বাভাবিক রাখা যায়, সেই কৌশল জানিয়েছেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
সামাজিক মাধ্যমে একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন স্বস্তিকা। তবে নেতিবাচক মন্তব্যকে নিজের জীবনে প্রভাব ফেলতে দেন না বলে জানিয়েছেন তিনি। বরং কটাক্ষের জবাবও অনেক সময় এমনভাবে দিয়েছেন, যা সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে টেলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানেই স্বস্তিকা জানান, কীভাবে তিনি কটু মন্তব্য থেকে নিজেকে দূরে রাখেন।
স্বস্তিকার মতে, নেতিবাচক মন্তব্যকারীরা অনেক সময় চান, তাদের কথায় তারকারা প্রতিক্রিয়া দেখান। তাই সেই প্রত্যাশা পূরণ না করাই হতে পারে পরিস্থিতি সামলানোর একটি উপায়।
অভিনেত্রী বলেন, ‘লোকেরা যখন আমাদের কটু কথা বলে, তখন ওরা চায় যে আমরা রিঅ্যাক্ট করি। ওরা চায় আমরা বলি—কেন আমাকে এ কথা বললেন? আপনি কি জানেন আমি কত কাজ করেছি?’
কিন্তু নিজের ক্ষেত্রে এমন ব্যাখ্যায় যাওয়ার প্রয়োজন দেখেন না তিনি।
স্বস্তিকার ভাষায়, নেতিবাচক মন্তব্যের সঙ্গে লড়াই করার সবচেয়ে কার্যকর উপায় হলো মন্তব্যকারীর কথার সঙ্গে সহমত প্রকাশ করা। কেউ যা বলছে, তার সঙ্গে তর্কে না গিয়ে সেটি মেনে নিলে অনেক সময় কথোপকথন সেখানেই শেষ হয়ে যায়।
স্বস্তিকার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য সামলানোর ক্ষেত্রে তার নিজস্ব দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। তার মতে, প্রতিটি কটাক্ষের জবাব দিয়ে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই; কখনো কখনো প্রতিক্রিয়া না দেখানোই পরিস্থিতিকে দ্রুত শেষ করে দিতে পারে।
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।
