জাতীয়

বিদেশি ফার্নিচার আমদানি,বিদেশ ভ্রমণে সম্মানী নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জাতীয়: সরকারি ব্যয় সাশ্রয় এবং দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর কড়া জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানি এবং প্রি-শিপমেন্টের নামে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। দেশে সহজলভ্য কোনো পণ্য যেন বিদেশ থেকে আমদানি না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

একনেক সভার সম্মানী গ্রহণের প্রথার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নিই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে?’ সরকারি এসব সভায় অংশ নেওয়া দায়িত্বেরই অংশ উল্লেখ করে তিনি ভবিষ্যতে সভা বা দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত সম্মানী নেওয়ার প্রবণতা বন্ধ করার নির্দেশ দেন।

বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মালামাল যাচাই বা প্রি-শিপমেন্ট পরিদর্শনের নামে কর্মকর্তাদের বিদেশ সফরের প্রবণতা নিয়েও কঠোর অবস্থান নেন সরকারপ্রধান। এ ধরনের অপচয়মূলক বিদেশ ভ্রমণ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি অর্থের সর্বোচ্চ সাশ্রয় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে তাঁর এই কড়া বার্তা প্রশাসনের বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

Related News

আসিফ মাহমুদের সম্পদ ও অর্থপাচারের অভিযোগ, বিএফআইইউকে দুদকের চিঠি

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পর্তুগাল, অস্ট্রেলিয়া ও দুবাইয়ে জমি ক্রয় ও অর্থপাচারের অভিযোগের বিষয়ে বিএফআইইউর কাছে নথিপত্র চেয়েছে দুদক।

মানুষ যেমন আইন চায়, সরকার তেমনই আইন আনবে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

বাকস্বাধীনতা ও ব্যক্তির সম্মানহানি রোধের বিষয়টি মাথায় রেখে জনগণের চাওয়া অনুযায়ী সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

প্রার্থীর পাশাপাশি এজেন্টের ব্যাংক হিসাব নম্বর যুক্ত করার বিধান করল ইসি

র্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্যে প্রার্থীর পাশাপাশি এখন থেকে এজেন্টের ব্যাংক হিসাব নম্বরও অন্তর্ভুক্ত করার বিধান করে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করেছে ইসি।

২৬ মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আজ দুপুরে বৈঠকে বসছে ইসি

স্থানীয় সরকার ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আজ দুপুরে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

টিসিবির তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী বাদ: বাণিজ্যমন্ত্রী

টিসিবির কার্ডের তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চালু হলো ‘উপকারী’ অ্যাপ।

একনেকে তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্প অনুমোদিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এমআরটি লাইন-১ ও ৫ সহ মোট ১২টি বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন

বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গাবতলী থেকে দাশেরকান্দি ২৮ মিনিটে যাতায়াতে এমআরটি লাইন-৫

গাবতলী থেকে দাশেরকান্দি ২৮ মিনিটে যাতায়াতের সুযোগ তৈরি করতে এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প। ৪৫ হাজার ৫০৩ কোটি টাকার প্রকল্পটির একনেকে অনুমোদন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Search