আইন আদালত

প্রাথমিক শিক্ষক নিয়োগের উত্তরপত্র ফাঁসের অভিযোগে তিনজনের ৭ বছরের কারাদণ্ড

খুলনা: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ফাঁসের কথা বলে পরীক্ষার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলার অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনার সাইবার ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী গোপাল চন্দ্র পাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন—খুলনা সদর থানার ইস্পাহানি গলির সাখাওয়াত হোসেনের স্ত্রী রেশমা খাতুন, মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বেলালুজ্জামানের স্ত্রী ফেরদৌসী আফরোজ এবং শেখপাড়া মেইন রোডের হাজী আলাউদ্দিনের ছেলে মো. আবুল হাসান।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পাওয়া আসামি হলেন গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার গোপালপুর গ্রামের কালম মোল্লা ওরফে কলমের ছেলে মাহবুবুর রহমান।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ আগস্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পাঠানোর কথা বলে বিপুল অর্থ আত্মসাতের জন্য একটি প্রতারক চক্র খুলনায় অবস্থান করছে—এমন তথ্য পায় পুলিশ।

ওই তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বাহাউদ্দিন মোল্লার নেতৃত্বে সাদা পোশাকে পুলিশের একটি দল নগরীর হোটেল রয়্যাল মোড়সহ আশপাশের এলাকায় নজরদারি শুরু করে।

পরদিন ১৭ আগস্ট সন্ধ্যায় পুলিশ জানতে পারে, প্রতারক চক্রটি সদর থানার ইস্পাহানি লেনের একটি বাড়ির চতুর্থ তলায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র মোবাইল ফোনে পরীক্ষার্থীদের কাছে পাঠানোর কথা বলে অর্থ নেওয়ার কথা স্বীকার করেন।

এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশের এসআই বাহাউদ্দিন মোল্লা বাদী হয়ে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোল্লা আব্দুল বারী চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত তিন আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন এবং অপর আসামি মাহবুবুর রহমানকে খালাস দেন।

Related News

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কম্পিউটার উইন্ডোজ ঝুঁকিপূর্ণ দাবি জুনাইদ আহমেদ পলকের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাসের উইন্ডোজ ঝুঁকিপূর্ণ দাবি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের। অরিজিনাল সফটওয়্যার ব্যবহারের নির্দেশ আদালতের।

নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টে

অর্থঋণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রিত সম্পত্তির ওপর ১৫ শতাংশ ভ্যাট আদায়ের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট।

তনু হত্যা মামলা: পলাতক দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় পলাতক দুই সাবেক সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সম্পন্ন, পরবর্তী শুনানি রোববার

ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর ৩য় দিনের শুনানি সম্পন্ন হয়েছে। ৩৪ জনের সাক্ষ্য উপস্থাপন শেষ। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

জুলাইয়ের হত্যা ও মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ড

গত জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী…

হঠাৎ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান, কারণ নিয়ে রহস্য!

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার আকস্মিকভাবে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার (২২ জুন) তিনি রাষ্ট্রপতির কাছে তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন, যা অ্যাটর্নি জেনারেলের…

১ লাখ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনকে এক লাখ ইয়াবা আত্মসাৎ ও মামলা না করে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জাল শেনজেন ভিসায় ইতালি মানব পাচারকারী বিমানের কর্মকর্তা রহমান গ্রেপ্তার

জাল শেনজেন ভিসা দিয়ে ইতালিতে মানব পাচারের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জুনিয়র অফিসার আখলাছুর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি। ৩০ লাখ টাকার চুক্তি ও রোম বিমানবন্দর থেকে যাত্রী ফেরতের ঘটনা।

Search