রাফিনিয়ার হ্যাটট্রিক, কানসেলোর জোড়া গোল বার্সার ৭-২ গোল উৎসব
রাফিনিয়ার হ্যাটট্রিক ও জোয়াও কানসেলোর জোড়া গোলে রাসিং সান্তান্দারকে ৭-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। লা লিগায় টানা ছয় ম্যাচ জিতে দারুণ শুরু করেছে হানসি ফ্লিকের দল।
ক্রীড়া: শুধু রিয়াল মাদ্রিদের নয়, ইউরোপীয় ফুটবলের অন্যতম আলোচিত তারকা ভিনিসিয়ুস জুনিয়র। একের পর এক গুরুত্বপূর্ণ পারফরম্যান্সে নিজেকে প্রতিষ্ঠিত করে ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে নতুন মৌসুমের শুরুটা তার জন্য মোটেও প্রত্যাশামতো হচ্ছে না। গোলের সামনে বারবার ব্যর্থ হচ্ছেন, হাতছাড়া করছেন সহজ সুযোগও।
গ্রীষ্মকালীন দলবদলের সময় ভিনিসিয়ুসকে ঘিরে আর্সেনালে যোগ দেওয়ার জোর গুঞ্জন উঠেছিল। এতে রিয়াল সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল উদ্বেগ। শেষ পর্যন্ত অবশ্য সব জল্পনার অবসান ঘটিয়ে রিয়ালের সঙ্গেই নতুন চুক্তি করেন তিনি এবং নিশ্চিত করেন ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ।
তবে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দূর হলেও মাঠের পারফরম্যান্সে এখনো দেখা যাচ্ছে না সেই চেনা ধারালো ভিনিসিয়ুসকে। বেশ কিছুদিন ধরেই সেরা ছন্দে নেই তিনি। নতুন কোচ হোসে মরিনিওর অধীনে এবং নতুন চুক্তির পর তার কাছ থেকে বড় পারফরম্যান্সের প্রত্যাশা ছিল। কিন্তু এখন পর্যন্ত সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি।
সর্বশেষ এলচের বিপক্ষে ম্যাচেও হতাশ করেছেন ভিনিসিয়ুস। গোলের একাধিক ভালো সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি তিনি। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশার কথাও জানিয়েছেন এই ফরোয়ার্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস লিখেছেন, ‘গোল আবার ফিরবে… এত সুযোগ হাতছাড়া করা আমার সঙ্গে মানানসই নয়। রোববারেই আমাদের আরেকটি ম্যাচ আছে। হালা মাদ্রিদ!’
তার এই বার্তায় নিজের বর্তমান গোলখরা নিয়ে হতাশার বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে সেটি কাটিয়ে ওঠার সুযোগও খুব বেশি দূরে নয়।
রোববার মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভিনিসিয়ুসের দিকেও থাকবে বাড়তি নজর।
আতলেতিকোর বিপক্ষে তার ম্যাচগুলো বরাবরই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। ফলে ডার্বির মতো বড় মঞ্চে নিজের ছন্দ ফিরে পাওয়ার সুযোগ রয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সামনে।
গোলখরা কাটিয়ে ভিনিসিয়ুস পুরোনো ছন্দে ফিরতে পারেন কি না, এখন সেটিই দেখার বিষয়।
রাফিনিয়ার হ্যাটট্রিক ও জোয়াও কানসেলোর জোড়া গোলে রাসিং সান্তান্দারকে ৭-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। লা লিগায় টানা ছয় ম্যাচ জিতে দারুণ শুরু করেছে হানসি ফ্লিকের দল।
ইন্টার মায়ামির হয়ে ১০০তম গোলের দিনে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পেওনেস কাপ জিতেছেন লিওনেল মেসিরা। মেসি ও ক্যাসেমিরো করেন একটি করে গোল।
২০১২ সালে লিওনেল মেসিকে দলে নিতে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল ইন্টার মিলান—এমন দাবি করেছেন সাবেক সভাপতি মাসিমো মোরাত্তি। মেসি সেই প্রস্তাব খুলেও দেখেননি বলে জানান তিনি।
ওল্ড ট্র্যাফোর্ডে দুই গোলে এগিয়ে থেকেও ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হারে কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বেড়েছে।
লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি নবায়ন করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সাল পর্যন্ত স্পেন জাতীয় দলের কোচ থাকবেন তিনি।
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটের দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তাঁর ক্যারিয়ার ২২ বছর ১৪৮ দিনে পৌঁছায়।
বিপিএলের ১১তম ও ১২তম আসর ঘিরে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে মো. আব্দুল কাইয়ুম রাশেদ ও মো. আমিন খানকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি।
ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে গোল ও অ্যাসিস্টে অবদান রাখার পর লিওনেল মেসির ব্যালন ডি’অর জয়ের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন ডেভিড বেকহ্যাম।
