৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষা
যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে। অংশ নিয়েছেন ৫২ হাজার ২০০ প্রার্থী।
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ থানার ক্যাম্পাসসংলগ্ন লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
অপ্রতীম কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী-গন্ধমতি এলাকার বাসিন্দা কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি সে।
ছেলে নিখোঁজ হওয়ার পর তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি শুরু করেন।
অপ্রতীমের ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থান শনাক্তের পাশাপাশি স্থানীয় বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্য সংগ্রহের চেষ্টা চালায় পুলিশ।
এর আগে অপ্রতীমের মা ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ছেলেকে খুঁজে না পাওয়ার কথা জানিয়ে তার সন্ধানে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন।
লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। অপ্রতীমের মৃত্যুর কারণ এবং কীভাবে সে ওই এলাকায় পৌঁছাল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “আমরা অপ্রতীমের লাশ উদ্ধারে ঘটনাস্থলে আছি। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।”
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে। অংশ নিয়েছেন ৫২ হাজার ২০০ প্রার্থী।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে মোফাজ্জল ইমাম সীমান্ত নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
নির্ধারিত দামে সার না পাওয়া ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।
ভারতের কারাগারে দীর্ঘ সাজা ভোগ শেষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী সীমান্ত দিয়ে এক নারীসহ পাঁচ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
জুন ২০২৬ শেষে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, হার ৩২.৭৮ শতাংশ। তবে ১৩টি বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণের হার ৫ শতাংশের নিচে।
চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় রিকশাযাত্রীকে আটকে ছুরি দেখিয়ে পকেট কেটে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ঘোড়াদহ এলাকায় শতবর্ষী বটগাছের ডালে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী একটি রেস্তোরাঁ। দর্শনার্থীদের কাছে এটি এখন আকর্ষণীয় গন্তব্য।
ঢাকার মেট্রোরেলে এ পর্যন্ত ৩১ কোটি ৩৫ লাখের বেশি যাত্রী যাতায়াত করেছেন। ১০ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ৪ লাখ ৯৯ হাজার ৭৫৬ জন যাত্রী পরিবহন হয়েছে। যাত্রী বাড়ার সঙ্গে আয় বাড়লেও সামনে ঋণের কিস্তি ও পরিচালন ব্যয়ের চাপ রয়েছে।
