রাজনীতি

সোমবার ১২ দলের সঙ্গে ইসির বৈঠক, আলোচনায় সংসদ নির্বাচন ও গণভোট

ঢাকা: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে আগামী সোমবার (১৭ নভেম্বর) তৃতীয় দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১২টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেন। এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই ভাগে এই মতবিনিময় করবে।

সংলাপের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ১০টায়।

দুই ধাপে অনুষ্ঠিত হবে বৈঠকটি। সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত যেসকল দল অংশগ্রহণকরবে তা হলো- বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

দুপুরের দ্বিতীয় ধাপ (সময় উল্লেখ নেই): বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পাটি (জাগপা)

গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে একসঙ্গে আয়োজনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর ইসির এই ধারাবাহিক সংলাপ বিশেষ রাজনৈতিক গুরুত্ব বহন করছে।

নির্বাচন কমিশনে অর্ধশতাধিক দল নিবন্ধিত রয়েছে। ইতোমধ্যে বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দল এবং আগামীকাল রোববার আরও ১২টি দলের সঙ্গে ইসির বৈঠক রয়েছে। ধাপে ধাপে সকল দলের মতামত নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যেই ইসি এই প্রক্রিয়া চালাচ্ছে।

Related News

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকালে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।…

দেশে মেধাবী তরুণের অভাব নেই: জাইমা রহমান

বাংলাদেশে প্রতিভাবান ও মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান。 আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে…

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহারের চেষ্টা চলছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দল কেবল ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদকে ব্যবহার করতে চাইছে। তবে বিএনপি জুলাইয়ের এই ঐতিহাসিক অর্জনকে…

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে লোকগীতিতে দেশসেরা অনয়া সরকার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ লোকগীতি বিভাগে সারা দেশে প্রথম হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিল অনয়া সরকার (ইশা)।

তরুণদের মাদকমুক্ত রাখতে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর

সিলেটের চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের উদ্বোধনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ বক্তব্য।

১৮ জুলাই বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: সংবাদ সম্মেলনে সফল করার আহ্বান

মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালে…

আবু সাঈদ এই আন্দোলনের শহীদদের ইমাম: নাহিদ ইসলাম

২০২৪ সালের ১৬ জুলাই। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের রাজপথ কাঁপানো আন্দোলন তখন তুঙ্গে। উত্তাল সেই সময়ে রংপুরে লড়াইয়ের একদম সম্মুখভাগে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী…

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল…

Search