মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে মুম্বাইয়ের ২০টি স্কুল সংস্কারে সহায়তার ঘোষণা দিয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।
বিনোদন: ছেলে ভিয়ানের জন্মের পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। সম্প্রতি মুকেশ আম্বানির বাড়িতে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে অংশ নেন তিনি। সেখানে ক্যামেরার সামনে পোজও দেন এই অভিনেত্রী। পরে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাটরিনার চেহারা ও শারীরিক গঠন নিয়ে শুরু হয় নানা আলোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ক্যাটরিনার শরীর নিয়ে কটূক্তি করেন, আবার অনেকে তার চেহারার পরিবর্তন নিয়ে ভিডিও তৈরি করেন। এমনকি অভিনেত্রীর সঙ্গে অন্য অভিনেত্রীর তুলনাও টানা হয়। এসব মন্তব্যের অনেকগুলোই ছিল আক্রমণাত্মক ও কুরুচিপূর্ণ।
ক্যাটরিনার ভক্তদের একটি বড় অংশ অবশ্য এসব মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। এবার অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন পাকিস্তানি অভিনেতা ও সংগীতশিল্পী আলী জাফর।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আলী জাফর বলেন, কোনো নারীর শরীর নিয়ে এভাবে মন্তব্য করা উচিত নয়। মানুষের প্রতি আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।
আলী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনাকে নিয়ে কিছু পোস্ট ও মন্তব্য দেখেছেন তিনি। সেখানে অভিনেত্রীকে আগের তুলনায় ভিন্ন দেখাচ্ছে—এমন মন্তব্য করা হয়েছে।
তার ভাষ্য, পুরুষ হিসেবে কোনো নারীকে আকর্ষণীয় মনে না করার ব্যক্তিগত মত থাকতে পারে। কিন্তু কোনো নারী সমাজ বা ব্যক্তির তৈরি সৌন্দর্যের মাপকাঠিতে না পৌঁছালে তাকে ছোট করা বা অপমান করা গ্রহণযোগ্য নয়।
মানুষের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে আলী জাফর বলেন, কাউকে এভাবে বিচার করা ঠিক নয়। তার মতে, প্রত্যেক মানুষই নিজের জীবনের নানা সমস্যা ও সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন। তাই অন্যের প্রতি সংবেদনশীলতা ও সহমর্মিতা দেখানো জরুরি।
শুধু নারীদের ক্ষেত্রে নয়, পুরুষদের জন্য সমাজের তৈরি সৌন্দর্যের মাপকাঠি নিয়েও প্রশ্ন তোলেন আলী। তিনি বলেন, সব পুরুষের সিক্স-প্যাক অ্যাবস কিংবা সুঠাম শরীর থাকবে—এমন প্রত্যাশাও বাস্তবসম্মত নয়।
অন্যের চেহারা বা শারীরিক গঠন নিয়ে সমালোচনা করাকে স্বাস্থ্যকর মানসিকতার পরিচয় নয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, কেউই নিখুঁত নন; এই বাস্তবতা বুঝে মানুষের মানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন।
আলী জাফর ও ক্যাটরিনা কাইফ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১১ সালের বলিউড সিনেমা ‘মেরে ব্রাদার কি দুলহান’-এ। আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমাটিতে তাদের সঙ্গে অভিনয় করেছিলেন ইমরান খান। ওই সিনেমার সময় থেকেই আলী ও ক্যাটরিনার পরিচয়।
মা হওয়ার পর আপাতত অভিনয় থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা। তাকে সর্বশেষ বিজয় সেতুপতির বিপরীতে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছিল অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র।
২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ। ২০২৫ সালের সেপ্টেম্বরে তারা সন্তান আসার খবর জানান। একই বছরের নভেম্বরে তাদের ছেলে ভিয়ানের জন্ম হয়।