পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ২০
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ধলু গাজীর মোড়ে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
সারাদেশ: দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে তীব্র বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতামূলকভাবে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ধলু গাজীর মোড়ে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ কমে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ৫টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কায় নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশের কারণে দেশের ৩৭টি জেলায় তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিমি বৃষ্টিপাত হয়েছে। আজ রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববারের টানা ভারি বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে। অংশ নিয়েছেন ৫২ হাজার ২০০ প্রার্থী।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের লাশ লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।
