গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য
গণভোটে অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
জাতীয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) হত্যাকাণ্ডে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মুঠোফোনে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির।
ফোনালাপে শফিকুর রহমান বলেন, অপ্রতিমের মৃত্যুর খবর দেখে তাঁরা অত্যন্ত মর্মাহত হয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।
এ সময় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।
এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে বেশ কিছু তথ্য ও আলামত পাওয়া গেছে। অপ্রতিমের ব্যবহৃত একটি আইফোনও উদ্ধার করা হয়েছে।
এর আগে শনিবার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় অপ্রতিমের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
গণভোটে অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
স্বামীর অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। ফেসবুক পোস্টে জানিয়েছেন, তার স্বামীর চিকিৎসা চলছে।
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে এক নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
দিল্লিতে সরাসরি বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় অসন্তোষ প্রকাশ করেছেন শেখ হাসিনা। দলের অভ্যন্তরীণ তথ্য বাইরে না দিতে নেতাদের সতর্ক করেছেন বলে দাবি জ্যেষ্ঠ নেতার।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আনুষ্ঠানিক ঘোষণা কয়েক দিন পর।
১১–দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা নিজেই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
গণভোটের রায় অগ্রাহ্য করে জনগণকে অপমান করা হয়েছে উল্লেখ করে এর প্রতিশোধ নিতেই ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ থেকে হুশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াত আমির শফিকুর রহমান।
