বিনোদন

টেলরই নাকি টম ক্রুজকে শেখাচ্ছিলেন ফুটবল!

বিনোদন: একদিকে হলিউডের অ্যাকশন তারকা টম ক্রুজ, অন্যদিকে পপসংগীতের বিশ্বখ্যাত তারকা টেলর সুইফট। দুই তারকাকে একসঙ্গে দেখলেই ভক্তদের কৌতূহল তৈরি হওয়া স্বাভাবিক। সম্প্রতি কানসাস সিটি চিফসের একটি ম্যাচে পাশাপাশি বসে দীর্ঘ সময় আলাপ করতে দেখা যায় তাদের। এরপর থেকেই আলোচনায় আসে—কী নিয়ে কথা বলছিলেন তারা?

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই কৌতূহলের উত্তর দিয়েছেন টম ক্রুজ। অভিনেতার ভাষ্য, সেদিন টেলর সুইফটই তাকে ফুটবল সম্পর্কে ‘পাঠ’ দিচ্ছিলেন।

টমের ভাষায়, ‘ও আমাকে ফুটবল শেখাচ্ছিল।’ একই সঙ্গে টেলর যে আমেরিকান ফুটবল সম্পর্কে বেশ ভালো বোঝেন, সেটিও স্বীকার করেছেন তিনি।

কানসাস সিটি চিফসের মৌসুমের প্রথম ম্যাচে টেলরকে গ্যালারিতে দেখা যায়। দলটির তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসির সঙ্গে টেলরের সম্পর্কের কারণে কানসাস সিটি চিফসের ম্যাচে তার উপস্থিতি এখন নিয়মিত দৃশ্য।

সেদিন টেলিভিশন জগতের অন্যতম বড় আয়োজন এমি অ্যাওয়ার্ডস থাকলেও সেখানে না গিয়ে মাঠে উপস্থিত ছিলেন টেলর। ম্যাচ চলাকালে টম ক্রুজের সঙ্গে তার দীর্ঘ আলাপের মুহূর্ত ক্যামেরাবন্দি হয়।

টম জানান, কোভিড-১৯ মহামারির আগে সর্বশেষ কোনো ফুটবল ম্যাচ মাঠে বসে দেখেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর অ্যারোহেড স্টেডিয়ামে কানসাস সিটি চিফসের ম্যাচ দেখতে গিয়ে পাশে পেয়েছিলেন ফুটবল সম্পর্কে অভিজ্ঞ টেলরকে।

তবে দুই তারকার কথোপকথন শুধু ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গান ও সিনেমা নিয়েও তাদের আলোচনা হয়েছে বলে জানান টম।

টেলরের কাজের প্রতি নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন এই হলিউড তারকা। তিনি টেলরকে ‘জিনিয়াস’ বলে প্রশংসা করেন। টমের মতে, টেলর শুধু অসাধারণ গায়িকা নন, তিনি একজন দক্ষ গীতিকার ও সংগীতশিল্পীও।

এমনকি পরিচালনার ক্ষেত্রেও টেলরের প্রতিভার প্রশংসা করেছেন টম। অল্প বয়স থেকেই টেলর কীভাবে নিজের অবস্থান তৈরি করেছেন, সেটিও তিনি দীর্ঘদিন ধরে অনুসরণ করছেন বলে জানান।

ট্র্যাভিস কেলসির সঙ্গে সম্পর্কের পর থেকেই কানসাস সিটি চিফসের ম্যাচে নিয়মিত দেখা যায় টেলরকে। গ্যালারিতে বসে কেলসিকে সমর্থন করার পাশাপাশি সময়ের সঙ্গে আমেরিকান ফুটবলের বিভিন্ন খুঁটিনাটিও আয়ত্ত করেছেন তিনি।

অন্যদিকে, টম ক্রুজও টেলর সুইফটের কাজের ভক্ত হিসেবে পরিচিত। এর আগে টেলরের একটি কনসার্টেও তাকে উপস্থিত থাকতে দেখা গেছে।

ফলে ফুটবল, গান ও সিনেমা তিন ভিন্ন জগতের দুই তারকার সেই দীর্ঘ আড্ডা নিয়ে ভক্তদের আগ্রহ তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়।

Related News

‘সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই’: অপূর্ব

অপ্রতিম হত্যাকাণ্ডের পর শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিভাবকদের বাড়তি সতর্কতা ও সচেতনতার আহ্বান জানিয়েছেন তিনি।

মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে মুম্বাইয়ের ২০টি স্কুল সংস্কারে সহায়তার ঘোষণা দিয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।

হত্যা মামলায় কারাগারে মরতুজা পলাশ, অনিশ্চয়তায় ‘শিকার’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মরতুজা পলাশকে নেপাল থেকে ফেরার পর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কারাগারে থাকায় অনিশ্চিত ‘শিকার’ সিনেমার বাকি শুটিং।

ক্যাটরিনার শরীর নিয়ে কটূক্তি, প্রতিবাদ জানালেন আলী জাফর

ছেলে ভিয়ানের জন্মের পর প্রকাশ্যে ক্যাটরিনা কাইফকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্যের পর তার পাশে দাঁড়ালেন পাকিস্তানি অভিনেতা ও সংগীতশিল্পী আলী জাফর।

ভাইরাল ভিডিওর পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন অভিনয়শিল্পীদের তালিকায় সাইদুর রহমান পাভেলের নাম নেই। ভাইরাল ভিডিওর পর তাকে বাদ দেওয়ার গুঞ্জন ছড়ালেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ইংরেজি সাক্ষাৎকারে হঠাৎ চীনা ভাষায় কথা বললেন এআই অভিনেত্রী

ইংরেজিতে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ মান্দারিন ভাষায় কথা বলতে শুরু করেন এআই নির্মিত ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউড। ঘটনায় বিস্মিত পিয়ার্স মরগান ও টম কন্টি।

সালমান শাহর জন্মদিনে শাবনূর: মিথ্যা অপবাদ বা অসম্মানজনক মন্তব্য নয়

সালমান শাহর জন্মদিনে প্রয়াত নায়ককে স্মরণ করেছেন শাবনূর। ফেসবুক পোস্টে নব্বইয়ের দশকের স্মৃতিচারণের পাশাপাশি সালমান শাহকে নিয়ে মিথ্যা অপবাদ ও অসম্মানজনক মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

সম্পর্ক চেয়েছিল, কিন্তু দায়িত্ব নিতে চায়নি’ বাদশাহকে নিয়ে ঈশার ইঙ্গিত

‘বিগ বস ২০’-এ নিজের ভাঙা সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ঈশা রিখী। শারীরিক, মানসিক ও সামাজিক প্রতারণার মুখে পড়ার কথা জানিয়ে সাবেক সঙ্গী সম্পর্কে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন তিনি।

Search