প্রথমবার মা হলেন সোহিনী সরকার
প্রথমবার মা হয়েছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। রোববার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বাবা হয়েছেন শোভন গঙ্গোপাধ্যায়।
বিনোদন: ম্যাকলমোরকে ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলেছেন ব্রিটিশ গায়ক এড শিরান। শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টে উঠে তিনি সাম্প্রতিক বিতর্ক, গাজা পরিস্থিতি ও শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেন।
শিরান বলেন, ক্যারিয়ারে কখনোই নিজেকে ‘অ্যাকটিভিস্ট মিউজিশিয়ান’ হিসেবে দেখতে চাননি। তার গান ও কনসার্টকে তিনি ঐক্য ও মানবতার জায়গা হিসেবে রাখতে চেয়েছেন। তবে বর্তমান পরিস্থিতি তাকে নিজের অনুভূতি প্রকাশ করতে বাধ্য করেছে।
বিতর্কের সূত্রপাত সেপ্টেম্বরের শুরুতে ম্যাকলমোরের মঞ্চে ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশকে কেন্দ্র করে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পারফরম্যান্সের সময় তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ বার্তা দেন এবং গাজা ও অধিকৃত পশ্চিম তীরের মানুষের কথা উল্লেখ করেন। এর পরই যুক্তরাষ্ট্রের ‘লুপ ট্যুর’-এর বাকি অংশ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।
তবে শিরান স্পষ্ট করেছেন, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তার একার ছিল না। সফরের প্রোমোটার মেসিনা ট্যুরিং গ্রুপ জানিয়েছিল, কয়েকটি ভেন্যু ম্যাকলমোরকে নিয়ে অনুষ্ঠান আয়োজন না করার অবস্থান জানিয়েছিল। শিরানের ভাষ্য অনুযায়ী, তিনি পরিস্থিতি সমাধানের চেষ্টা করেছিলেন এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছিলেন।
ফিলাডেলফিয়ার মঞ্চে শিরান ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে গাজায় চলমান পরিস্থিতিকে ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেন। বেসামরিক মানুষ ও শিশুদের প্রাণহানির মাত্রা তাকে গভীরভাবে ব্যথিত করেছে বলেও জানান তিনি। পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই গায়ক।
তবে এ বিষয়ে নিজের জ্ঞান সীমিত বলেও স্বীকার করেছেন শিরান। তিনি বলেন, কীভাবে এই সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কার্যকরভাবে অবদান রাখা যায়, তা তিনি এখনো বোঝার চেষ্টা করছেন। তিনি শুনছেন ও শিখছেন বলেও জানান।
বিতর্কের কারণে নিজের মানসিক অবস্থার কথাও দর্শকদের জানান শিরান। তিনি বলেন, সংগীত নিয়ে সমালোচনার মুখোমুখি হওয়া তার কাছে নতুন নয়। কিন্তু এবার বিষয়টি তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।
শিরানের ভাষ্য, গত এক সপ্তাহে তাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে এবং সেসব সিদ্ধান্তে ভুলও হতে পারে। এ জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। এমনকি একপর্যায়ে এই সফর চালিয়ে যাওয়া কিংবা আবার শিল্পী হিসেবে মঞ্চে ওঠার ইচ্ছা নিয়েও তার মধ্যে সংশয় তৈরি হয়েছিল বলে জানান।
ম্যাকলমোরকে বাদ দেওয়ার পর সফরের কয়েকজন শিল্পীও নিজেদের প্রত্যাহার করে নেন। তাদের মধ্যে লুকাস গ্রাহাম, অ্যারন রো, ফিনিয়াস ও বিওগার মতো শিল্পীরা রয়েছেন। তাদের কেউ কেউ এই সিদ্ধান্তকে শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত বিষয় হিসেবে দেখেছেন।
ফলে ফিলাডেলফিয়ার কনসার্টটি এড শিরানের সফরের সাম্প্রতিক বিতর্কের পর প্রথম বড় মঞ্চ পরিবেশনায় পরিণত হয়। অনুষ্ঠানস্থলের বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভও হয়েছে।
মঞ্চে শিরান বলেন, তার কনসার্ট এমন একটি জায়গা, যেখানে ভিন্নমতের মানুষও একসঙ্গে থাকতে পারেন। কোনো শিল্পীর পরিবেশনার বিষয়বস্তু আগে থেকে নিয়ন্ত্রণ বা অনুমোদনের ধারণার বিরুদ্ধেও কথা বলেন তিনি।
বিতর্কের মধ্যেই ‘লুপ ট্যুর’-এর বাকি আয়োজন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিরান। তিনি বলেন, ভক্তদের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে এবং সেই কারণেই তিনি মঞ্চে ফিরেছেন।