দূরপাল্লার বাসে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চে নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে মা, ভাবি ও দুই বছর বয়সী ভাতিজিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ইমন নামে ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় শালঘর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইমন ধারালো অস্ত্র দিয়ে তার মা পেয়ারা বেগম, ভাবি রাবেয়া বেগম ও রাবেয়ার দুই বছর বয়সী শিশুকন্যার ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
ঘটনাস্থলেই পেয়ারা বেগম ও শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাবেয়া বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ইমনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, পেয়ারা বেগম ও শিশুটির মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানায় রাখা হয়েছে। হাসপাতালে রাবেয়া বেগমের মৃত্যুর বিষয়টিও স্থানীয়ভাবে জানা গেছে।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চে নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নে বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ছয়টি দলের প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন দর্শনার্থীরা।
আশুলিয়ার কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নুর ইসলাম মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।
পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় মোটর সাইকেল আরোহী ব্র্যাক কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে।
দেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। উৎপাদন ব্যয়, পশুখাদ্য, পরিবহণ ও প্রক্রিয়াজাতকরণের খরচ বৃদ্ধিকে দাম বাড়ার কারণ বলছে প্রতিষ্ঠানগুলো।
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্কের পেছনে ওবায়দুর রহমানকে দায়ী করেছেন তাঁর বাবা মাসুম বিল্লাহ। আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি ও তাঁর প্রথম স্ত্রী গ্রেপ্তার হয়েছেন।
এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ ডিজিটাল সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা নারী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
