বিনোদন

কাজল রাঘওয়ানিকে দেখতে ভিড়, পাথর ছুড়ে ভাঙা হলো গাড়ির কাচ

বিনোদন: প্রিয় অভিনেত্রীকে একনজর দেখতে জড়ো হয়েছিল বিপুলসংখ্যক মানুষ। মুহূর্তেই সেই ভিড় রূপ নেয় বিশৃঙ্খলায়। শুরু হয় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি। একপর্যায়ে অভিনেত্রী কাজল রাঘওয়ানির বহরের একটি গাড়িতে পাথর ছোড়ার ঘটনা ঘটে। এতে গাড়িটির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে কাজল নিরাপদে ঘটনাস্থল ছাড়তে সক্ষম হন।

ঘटनাটি ঘটে শনিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের বিহারের বিহারশরিফে। একটি জুয়েলারি শোরুম উদ্বোধন করতে সেখানে গিয়েছিলেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানি। তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই শোরুমের সামনে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শক জড়ো হন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শোরুমের ভেতরে অতিরিক্ত ভিড়ের কারণে সবাইকে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। এরপর বাইরে থাকা মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। কাজল অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় ভক্তদের একটি অংশ তার বহর ঘিরে ফেলে। পুলিশ ও ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা তাকে নিরাপদে বের করে নেওয়ার চেষ্টা করেন।

এর মধ্যেই বহরের একটি ফর্চুনার গাড়িতে পাথর ছোড়া হয় এবং গাড়িটির কাচ ভেঙে যায়। কাজল ওই গাড়িতে ছিলেন কি না, তা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য এসেছে। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো একমত যে অভিনেত্রীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং তিনি আহত হননি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের ও দলের সদস্যদের নিরাপদ থাকার কথা জানান কাজল রাঘওয়ানি। ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ঘটনার সময় অনুষ্ঠানস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও উপস্থিত ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কাজলকে সেখান থেকে নিরাপদে বের করে দেওয়া হয়। ভিড়ের কারণে উদ্বোধনী আয়োজনের কিছু অংশ স্থগিত বা পিছিয়ে দেওয়া হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর অনুষ্ঠানটির অনুমতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। লাহেরি থানার এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আয়োজকদের কাছে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র থাকলেও প্রয়োজনীয় লাইসেন্স নেওয়া হয়নি। তবে আয়োজকপক্ষের দাবি, জেলা প্রশাসনকে অনুষ্ঠান সম্পর্কে জানানো হয়েছিল এবং ১৭ সেপ্টেম্বর অনুমতির আবেদন করা হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

কাজল রাঘওয়ানি ২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরি চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরিয়া রাজা’ ও ‘সংঘর্ষ’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান।

Related News

মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান আল্লু অর্জুন এর ‘রাকা’

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে আল্লু অর্জুন ও অ্যাটলির ‘রাকা’। এক দৃশ্যে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচারে এই রেকর্ড।

ছয় বছর পর ওটিটিতে ‘মায়ার জঞ্জাল’

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ আগামী ২৪ সেপ্টেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী।

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

বাংলাদেশে বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে এবং নারীদের নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী তানজিন তিশা।

রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই

৭৫ বছর বয়সে মারা গেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি। যশ রাজ ফিল্মস তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করলেও মৃত্যুর কারণ জানানো হয়নি।

অভিনয়ের পর কর্পোরেট দুনিয়ায় হাসান মাসুদ

অভিনেতা হাসান মাসুদ যুক্তরাজ্যভিত্তিক স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান জেইন গ্লোবালে হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড পদে যোগ দিয়েছেন।

ক্যাটরিনার ওজন নিয়ে ট্রল,পাশে দাঁড়িলো: সালমান

সন্তান জন্মের পর ক্যাটরিনা কাইফের ওজন নিয়ে ট্রলিংয়ের বিরুদ্ধে সরব সালমান খান। ‘বিগ বস ২০’-এ নারীদের পোস্ট-প্রেগন্যান্সি ওজন বাড়া নিয়ে কথা বলে প্রশংসা পাচ্ছেন তিনি।

গাজা ইস্যুতে কেঁদে ফেললেন এড শিরান, ‘ভুলের জন্য দুঃখিত’

ফিলাডেলফিয়ার কনসার্টে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন এড শিরান। ম্যাকলমোরকে ট্যুর থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের মধ্যেই ভক্তদের কাছে ক্ষমা চাইলেন তিনি।

‘ব্যাচেলর পয়েন্টে’ আ খ ম হাসানের নতুন চরিত্র

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে ‘ইংলিশ লেবু’ চরিত্রে হাজির হয়েছেন আ খ ম হাসান। নতুন চরিত্র ও তাঁর অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

Search