রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন স্পিকার
চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রোহিঙ্গা প্রত্যাবাসন, বিনিয়োগ, করিডোর ও জ্বালানি ইস্যুতে চীনের সহযোগিতা চেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয়: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথম তিন দিনের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে ১৬৩ জনকে গ্রেপ্তার করেছে ইউনিটটি। বুধবার থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত পরিচালিত এসব অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ মামলার আসামি রয়েছেন। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া অবৈধ অস্ত্র বহন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, ডাকাতি, প্রতারণা, জাল টাকা তৈরি বা লেনদেন, জুয়া, চোরাচালান এবং নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক নিষ্পত্তি হয়নি।
তিন দিনের অভিযানে এসআরবি মোট ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
আধা কেজির বেশি হেরোইন।
২৩১ বোতল ফেনসিডিল।
২০০ কেজি গাঁজা।
৫ হাজার ইয়াবা বড়ি।
দেশি-বিদেশি ২৯ লিটার মদ।
এসআরবির দাবি, দেশের বিভিন্ন স্থানে পরিচালিত পৃথক অভিযানে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
সরকার গত মঙ্গলবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২০২৬ আইনের প্রজ্ঞাপন গেজেটে প্রকাশ করে। এর মধ্য দিয়ে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট কার্যক্রম শুরু করে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, র্যাবের সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, বিদ্যমান সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে থাকা অর্থ, দায়, চুক্তি এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি এসআরবির কাছে স্থানান্তর ও ন্যস্ত করা হয়েছে।
একই সঙ্গে র্যাবের হিসাব বই, রেজিস্টার, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট দলিলপত্রও এসআরবির কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
নতুন ইউনিট হিসেবে এসআরবির প্রথম কয়েক দিনের অভিযানে বিপুলসংখ্যক গ্রেপ্তার ও অস্ত্র-মাদক উদ্ধারের তথ্য সামনে এলো।
চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রোহিঙ্গা প্রত্যাবাসন, বিনিয়োগ, করিডোর ও জ্বালানি ইস্যুতে চীনের সহযোগিতা চেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কালোটাকা প্রতিরোধের দাবিতে ১০০০ টাকার নোট বাতিল এবং রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।
সরকার নির্ধারিত কিলোমিটারপ্রতি ১৭ পয়সার চেয়ে বেশি ভাড়া আদায় করলে জরিমানা ও সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ, ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ও জনগণের আকাঙ্ক্ষা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁর বিরুদ্ধে সন্দ্বীপ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ, ভবিষ্যৎ পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
