ক্যাটরিনার ওজন নিয়ে ট্রল,পাশে দাঁড়িলো: সালমান
সন্তান জন্মের পর ক্যাটরিনা কাইফের ওজন নিয়ে ট্রলিংয়ের বিরুদ্ধে সরব সালমান খান। ‘বিগ বস ২০’-এ নারীদের পোস্ট-প্রেগন্যান্সি ওজন বাড়া নিয়ে কথা বলে প্রশংসা পাচ্ছেন তিনি।
বিনোদন: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নজর কেড়েছে। রোববার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে চকচকে ধূসর-বাদামি রঙের স্টাইলিশ টু-পিস স্যুটে দেখা গেছে অভিনেত্রীকে।
তবে পোশাকের পাশাপাশি ছবিগুলোতে বিশেষভাবে নজর কেড়েছে অপুর হাতে থাকা বইটি। বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’ হাতে নিয়ে লাইব্রেরিতে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
কখনো বইয়ের পাতায় চোখ রেখেছেন, আবার কখনো বইটি মুখ ও মাথার কাছে ধরে ছবি তুলেছেন অপু। ছবিগুলোর পেছনে দেখা যায়, তাকজুড়ে সাজানো রয়েছে নানা ধরনের বই। ফলে পুরো ফটোশুটেই তৈরি হয়েছে ভিন্নধর্মী এক আবহ।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনেও ভবিষ্যৎ নিয়ে একটি বার্তা দিয়েছেন অপু বিশ্বাস। তিনি লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’
অভিনেত্রীর এমন ছবি ও বার্তা দেখে ভক্তদের মধ্যেও বেশ সাড়া পড়েছে। মন্তব্যের ঘরে অনেকে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার অপুর অভিনয়জীবনের পুরোনো দিনের স্মৃতিও তুলে ধরেছেন।
এক ভক্ত লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে আপু আপনাকে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘একসময় অপুর মুভি ছাড়া চলতোই না, অপু বিশ্বাস মানেই ছোটবেলা।’ অন্য এক অনুসারী পরামর্শ দিয়েছেন, লাইব্রেরিতে শাড়ি পরে ফটোশুট করলে তাঁকে আরও মানাত।
অভিনয়ের ব্যস্ততাও রয়েছে অপুর। সম্প্রতি নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সিনেমাটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান।
সিনেমাটির সিংহভাগ শুটিং কিছুদিন আগে নেপালে হয়েছে। নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যেই এবার লাইব্রেরিতে বই হাতে অপুর ছবি নতুন করে ভক্তদের নজর কেড়েছে।
সন্তান জন্মের পর ক্যাটরিনা কাইফের ওজন নিয়ে ট্রলিংয়ের বিরুদ্ধে সরব সালমান খান। ‘বিগ বস ২০’-এ নারীদের পোস্ট-প্রেগন্যান্সি ওজন বাড়া নিয়ে কথা বলে প্রশংসা পাচ্ছেন তিনি।
ফিলাডেলফিয়ার কনসার্টে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন এড শিরান। ম্যাকলমোরকে ট্যুর থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের মধ্যেই ভক্তদের কাছে ক্ষমা চাইলেন তিনি।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে ‘ইংলিশ লেবু’ চরিত্রে হাজির হয়েছেন আ খ ম হাসান। নতুন চরিত্র ও তাঁর অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
‘কমলা নিবাস’ ধারাবাহিকের নতুন প্রোমোতে পল্লবী-আদিত্যর সম্পর্কে নতুন টানাপোড়েন। আদিত্যর বিয়ে ঠিক করেছে পরিবার, মেনে নেবে কি পল্লবীকে?
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন শোষণের অভিযোগে অভিনেতা ও সাবেক কুস্তিগির সৌরভ গুর্জরকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। আদালত তাঁকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠিয়েছেন।
প্রিন্সেস ডায়ানার মৃত্যুর আগে মোহাম্মদ আল-ফায়েদের অশোভন আচরণের কথা তাঁকে জানিয়েছিলেন ডায়ানা—নতুন স্মৃতিকথায় এমন দাবি করেছেন তাঁর ভাই চার্লস স্পেন্সার।
লাদাখে ধারণ করা ‘তোর শুধু তোর’ গানে দেব-শুভশ্রীর রোমান্টিক রসায়ন ও ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের জল্পনা।
বিহারশরিফে জুয়েলারি শোরুম উদ্বোধনে কাজল রাঘওয়ানিকে দেখতে বিপুল ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বহরের একটি গাড়িতে পাথর ছোড়া হয় ও কাচ ভেঙে যায়। নিরাপদে আছেন অভিনেত্রী।
