ক্যাটরিনার ওজন নিয়ে ট্রল,পাশে দাঁড়িলো: সালমান
সন্তান জন্মের পর ক্যাটরিনা কাইফের ওজন নিয়ে ট্রলিংয়ের বিরুদ্ধে সরব সালমান খান। ‘বিগ বস ২০’-এ নারীদের পোস্ট-প্রেগন্যান্সি ওজন বাড়া নিয়ে কথা বলে প্রশংসা পাচ্ছেন তিনি।
বিনোদন: গাজা ইস্যুতে র্যাপার ম্যাকলমোরকে নিজের সংগীত সফর থেকে বাদ দেওয়ার বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কনসার্টের মঞ্চে আবেগাপ্লুত হয়ে পড়লেন ব্রিটিশ গায়ক এড শিরান। বক্তব্য দেওয়ার সময় কেঁদে ফেলেন তিনি। একই সঙ্গে নিজের কিছু ভুলের জন্য ভক্তদের কাছে ক্ষমা চান এই গায়ক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টের শুরুতেই গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেন শিরান। তিনি বলেন, তিনি কখনো ‘অ্যাকটিভিস্ট মিউজিশিয়ান’ বা রাজনৈতিক ভাষ্যকার হিসেবে পরিচিত হতে চাননি। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তাঁকে মতপ্রকাশের স্বাধীনতা ও জটিল রাজনৈতিক ইস্যু নিয়ে প্রকাশ্যে কথা বলার জায়গায় নিয়ে এসেছে।
শিরান ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে গাজায় বেসামরিক মানুষ ও শিশুদের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ নিয়ে নিজের কষ্টের কথা জানান।
তিনি বলেন, গাজায় যা ঘটছে তা ‘বিপর্যয়কর ও অসমর্থনযোগ্য’। পশ্চিম তীরে চলমান ‘পদ্ধতিগত অবিচার’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্যে গাজার পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান আগের তুলনায় আরও স্পষ্টভাবে উঠে আসে।
শিরান আরও বলেন, এসব বিষয়ে তিনি যথেষ্ট জানেন না এবং পরিস্থিতি সম্পর্কে আরও শুনতে, শিখতে ও ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় কীভাবে ভূমিকা রাখা যায়, তা নিয়ে আলোচনা করছেন।
শিরানের ‘লুপ ট্যুর’ থেকে র্যাপার ম্যাকলমোরকে বাদ দেওয়ার ঘটনাকে ঘিরেই সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত। ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার পর ম্যাকলমোরকে সফরের পরবর্তী অনুষ্ঠানগুলো থেকে সরিয়ে দেওয়া হয়। শিরান পরে জানিয়েছিলেন, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তাঁর ছিল না; বিষয়টি ট্যুরের আয়োজক ও সংশ্লিষ্ট ভেন্যুগুলোর সঙ্গে যুক্ত ছিল।
ম্যাকলমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে সফরের অন্য কয়েকজন সহশিল্পীও সরে দাঁড়ান। তাঁদের মধ্যে ফিনিয়াস, লুকাস গ্রাহাম, অ্যারন রো এবং শিরানের ব্যাকিং ব্যান্ড বেওগাও ছিলেন। ফলে ফিলাডেলফিয়ার অনুষ্ঠানটি কোনো ওপেনিং অ্যাক্ট ছাড়াই শুরু হয়।
কনসার্টে শিরান অনুষ্ঠানস্থলের মালিকদের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল—মুক্ত সমাজে কোনো ভেন্যু শিল্পীর মঞ্চে কী বক্তব্য থাকবে বা কী বিষয় নিয়ে কথা বলা যাবে, তা আগেই নির্ধারণ করে দেওয়া উচিত নয়। বিষয়টি তিনি মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে যুক্ত করেন।
ম্যাকলমোরকে বাদ দেওয়ার পর তাঁর সঙ্গে সফরে থাকা শিল্পীদের সরে দাঁড়ানোর কারণে শিরানের ফিলাডেলফিয়ার অনুষ্ঠানও নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে শুরু হয়। শেষ পর্যন্ত তিনি একাই মঞ্চে অনুষ্ঠান শুরু করেন; পরে অন্য সংগীতশিল্পীরা তাঁর সঙ্গে যোগ দেন।
অনুষ্ঠানের শুরুতে নিজের সিদ্ধান্ত ও সাম্প্রতিক বিতর্ক নিয়ে শিরান বলেন, তাঁকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে এবং তিনি ভুলও করেছেন। এ জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান শেষে শিরান বলেন, সাম্প্রতিক কয়েক দিন তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল। গাজা নিয়ে অনুষ্ঠানের শুরুতে কথা বলার কারণে যেসব পরিবার বা দর্শক অস্বস্তিতে পড়তে পারেন, তাঁদের কাছেও দুঃখ প্রকাশ করেন তিনি।
এদিকে কনসার্টের আগে লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডের বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভও হয়েছে। তবে অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকদের মধ্যে শিরানের বক্তব্য ও ম্যাকলমোরকে ঘিরে বিতর্ক নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।