রাজনীতি

এনসিপি নেত্রী মনিরা শারমিনের বাবা ডিএম আব্দুল মতিনের মৃত্যু

রাজনীতি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডিএম আব্দুল মতিন মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে এনসিপি।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় দলটি এ তথ্য জানায়।

শোকবার্তায় এনসিপি জানায়, ডিএম আব্দুল মতিনের মৃত্যুতে দলটি গভীরভাবে শোকাহত। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দলটি।

বার্তায় আরও বলা হয়, প্রিয়জনকে হারানোর এই কঠিন সময়ে মহান আল্লাহ যেন মনিরা শারমিন ও তাঁর পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

এনসিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছে। একই সঙ্গে তাঁর জীবনের সব গুনাহ-ত্রুটি ক্ষমা করে কবরকে নূর ও রহমতে পরিপূর্ণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছে দলটি।

এ ছাড়া ডিএম আব্দুল মতিনের জন্য দলের নেতাকর্মী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া করার অনুরোধ জানিয়েছে এনসিপি।

Related News

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী।

৭ জেলা ও সিলেট মহানগরে যুবদলের আংশিক কমিটি

খুলনা, কুষ্টিয়া, শেরপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা ও সিলেট জেলা এবং সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিশ্বের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম: রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে বলে দাবি তাঁর।

৯৬-এর পুরোনো প্রেম আবারও জেগে উঠেছে: রাশেদ খাঁন

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করে ‘৯৬-এর পুরোনো প্রেম’ আবারও জেগে ওঠার কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এনসিপির অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ আজ

লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

লংমার্চের মধ্যে বিদেশে জামায়াতের ৩৪ এমপি, সঙ্গে পরিবারের সদস্যরাও

১১–দলীয় জোটের লংমার্চ কর্মসূচির মধ্যেই জামায়াতের ৩৪ এমপি ৭১ সদস্যের দলে বিদেশ সফরে রয়েছেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন হয়ে সৌদিতে ওমরাহ পালন করবেন তাঁরা।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জামায়াতের

লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। জনদুর্ভোগ ও অর্থনৈতিক চাপ বাড়ার আশঙ্কার কথা বলেছেন মিয়া গোলাম পরওয়ার।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

Search