রাজনীতি

৭ জেলা ও সিলেট মহানগরে যুবদলের আংশিক কমিটি

রাজনীতি: মেয়াদোত্তীর্ণ জেলা ও মহানগর শাখাগুলোতে কমিটি পুনর্গঠনের ধারাবাহিকতায় সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। নতুন কমিটিগুলো হলো খুলনা, কুষ্টিয়া, শেরপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা ও সিলেট জেলা এবং সিলেট মহানগর যুবদল।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দেন।

সিলেট মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ।

সিলেট জেলা যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটিতে মোহাম্মদ মকসুদ আহমদ সভাপতি এবং আব্দুস সালাম টিপু সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে শেখ নাদিমুজ্জামান জনিকে সভাপতি এবং গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জাবির আলী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম।

কুষ্টিয়া জেলা যুবদলের সাত সদস্যের কমিটিতে ফুহাদ রেজা ফাহিম সভাপতি এবং জিল্লুর রহমান জনি সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি জাকারিয়া মিলন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।

সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে হাফিজুর রহমান মুকুল সভাপতি এবং শফিকুল আলম বাবু সাধারণ সম্পাদক হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা সবুজ।

শরীয়তপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে জামাল উদ্দিন বিদ্যুৎ সভাপতি এবং নজরুল ইসলাম মৃধা সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের দুই সদস্যের আংশিক কমিটিতে মোহাম্মদ সোহেল রানাকে সভাপতি এবং মোজাম্মেল হক মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শেরপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মো. আতহারুল ইসলাম আতাকে সভাপতি এবং মো. শওকত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মবিনুজ্জামান মিল্টন, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল এবং সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী।

ঘোষিত জেলা ও মহানগর শাখাগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Related News

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী।

এনসিপি নেত্রী মনিরা শারমিনের বাবা ডিএম আব্দুল মতিনের মৃত্যু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডিএম আব্দুল মতিন মারা গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে এনসিপি।

বিশ্বের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম: রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে বলে দাবি তাঁর।

৯৬-এর পুরোনো প্রেম আবারও জেগে উঠেছে: রাশেদ খাঁন

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করে ‘৯৬-এর পুরোনো প্রেম’ আবারও জেগে ওঠার কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এনসিপির অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ আজ

লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

লংমার্চের মধ্যে বিদেশে জামায়াতের ৩৪ এমপি, সঙ্গে পরিবারের সদস্যরাও

১১–দলীয় জোটের লংমার্চ কর্মসূচির মধ্যেই জামায়াতের ৩৪ এমপি ৭১ সদস্যের দলে বিদেশ সফরে রয়েছেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন হয়ে সৌদিতে ওমরাহ পালন করবেন তাঁরা।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জামায়াতের

লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। জনদুর্ভোগ ও অর্থনৈতিক চাপ বাড়ার আশঙ্কার কথা বলেছেন মিয়া গোলাম পরওয়ার।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

Search